বাংলাদেশের সিনেমা “আদিম”। সম্প্রতি মস্কো চলচ্চিত্র উৎসবে জিতেছে সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড। সেই সঙ্গে পেয়েছে নেটপ্যাক সম্মাননা। ২ সেপ্টেম্বর রাতে মস্কোতে নির্মাতা যুবরাজ শামীমের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। দেশে ফিরে নির্মাতা যুবরাজ শামীম সিনেমার কলাকুশলীসহ সংবাদমাধ্যমের মুখোমুখি হন। জানান তার অনুভূতি এবং সিনেমাটি তৈরির পেছনের গল্প।







