চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আদিম’ এর পর যুবরাজ শামীমের নতুন ছবি ‘হাজত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ন ০৯, জুলাই ২০২০
বিনোদন
A A
‘হাজত’ চলচ্চিত্রের একটি দৃশ্য

‘হাজত’ চলচ্চিত্রের একটি দৃশ্য

নানা সংকট, চড়াই, উতরাই পেরিয়ে বাস্তব চরিত্রদের নিয়ে তরুণ নির্মাতা যুবরাজ শামীম নির্মাণ করেছিলেন প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র‘আদিম’। গণ অর্থায়নে নির্মিত এই চলচ্চিত্রটি আছে মুক্তির প্রতীক্ষায়। কিন্তু এরমধ্যেই আরো একটি দুঃসাহসিক কাজ করে ফেলেছেন এই নির্মাতা।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে তিনি জানান, করোনা পরিস্থিতির মধ্যেই মাত্র চার জনের ছোট টিম নিয়ে টানা ১৬ দিনের শুটিংয়ে নিজের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হাজত’-এর শুটিং সম্পন্ন করেছেন।

‘হাজত’ চলচ্চিত্রের একটি দৃশ্য

‘আদিম’-এর মতোই ‘হাজত’ চলচ্চিত্রটিতেও কোনো তারকা নেই, প্রফেশনাল অভিনেতা নেই, কোনো প্রযোজক নেই। গল্প, চিত্রনাট্য ও নির্মাণে রয়েছেন যুবরাজ শামীম নিজেই।

ছবিটিকে ‘আদিম’-এর সিক্যুয়েল বললেও নির্মাতা জানালেন, আদিম এবং হাজত পুরোপুরি ভিন্ন সিনেমা। মানুষ প্রবৃত্তির তাড়নায় বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে আর সেই অপরাধের গল্প নিয়েই ‘আদিম’ নির্মিত হয়েছে। অন্যদিকে অপরাধ করার পর অপরাধীর মানসিক অবস্থার গল্প নিয়ে ‘হাজত’ নির্মিত হচ্ছে। তাই এটিকে সিক্যুয়েল বলছি।

‘আদিম’-এর মতো হাজত চলচ্চিত্রটিকেও গণঅর্থায়নে নির্মিত চলচ্চিত্র বলছেন যুবরাজ। তিনি বলেন, আমার কাছের কয়েকজন মানুষের কাছ থেকে টাকা-পয়সা এবং আমার এক বন্ধুর কাছ থেকে ক্যামেরা নিয়ে সিনেমাটির শুটিং করেছি। সেই অর্থে ‘হাজত’ সিনেমাটিও গণ অর্থায়নে নির্মিতব্য।

‘হাজত’ অপরাধবোধের গল্প- এমনটা জানিয়ে যুবরাজ চলচ্চিত্রটি নিয়ে বলেন, এই সিনেমার প্রধান চরিত্র সাদেক একটি ভয়ংকর অপরাধ করে। আর সেই অপরাধ সম্পর্কে আশপাশের কেউ কখনো জানতে পারেনা। সেই সুবাধে তাঁর স্বাভাবিক জীবন স্বাভাবিকভাবেই পার হবার কথা। কিন্তু সাদেকের ভেতরের অপরাধবোধ নতুন এক যন্ত্রণার জন্ম দেয়। সাদেক সেই যন্ত্রণা থেকে মুক্তির নানা উপায় খুঁজতে থাকে। অপরাধ করে সাদেক দুনিয়ার হাজত থেকে পার পেলেও বন্দী হয় তাঁর ভেতরের হাজতে। তাই সিনেমাটির নাম ‘হাজত’ রাখা হয়েছে।

Reneta

শেয়ার প্রতি ৫ হাজার টাকা করে মোট ১২০টি শেয়ার বিক্রি করে ‘আদিম’ সিনেমার কাজ শেষ করেন যুবরাজ শামীম। যে ছবির চরিত্ররা বস্তির, এবং তারা তাদের নিজের চরিত্রেই সিনেমায় অভিনয় করেছেন।

নির্মাতা জানালেন ‘আদিম’ এর কাজ একদম শেষ ধাপে আছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে রিলিজের পরিকল্পনা করবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আদিমযুবরাজ শামীমলিড বিনোদনহাজত
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT