চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদিবাসী অস্ট্রেলিয়ানরা ২ হাজার বছর আগে কলা চাষ করতেন: গবেষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ন ১২, আগস্ট ২০২০
আন্তর্জাতিক
A A

একদল প্রত্নতাত্ত্বিক গবেষক দাবি করেছেন, মানব ইতিহাসে ২ হাজার বছর আগে আদিবাসী অস্ট্রেলিয়ানরা কলা চাষ করতেন।

প্রত্নতাত্ত্বিকদের বরাত দিয়ে বিবিসি বলছে, অস্ট্রেলিয়ার আদিবাসীদের দ্বারা পরিচালিত প্রাচীন কলা খামারের নিদর্শন খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা।

তারা বলছেন, অস্ট্রেলিয়ার উত্তরে ছোট্ট দ্বীপ টরেস স্ট্রেইটে পাওয়া গেছে ২ হাজার ১৪৫ বছর আগের এ ধরনের নিদর্শন।

গবেষকরা ঘটনাস্থলে কলার মাইক্রোফসিল, চাষাবাদের পাথরের সরঞ্জাম, কাঠকয়লা এবং কলা চাষের জন্য তৈরিকৃত দেয়ালের কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিষয়ে নিশ্চিত হয়েছেন।

গবেষকরা বলছেন, অস্ট্রেলিয়ার আদিবাসীরা কেবলমাত্র ‘শিকারী‘ ছিলেন বলে যে লোককথা প্রচলিত আছে এই নব-আবিষ্কারের মাধ্যমে সে অপবাদ ঘুছে যাবে।

বুধবার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিডনি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের গবেষণার এ ফলাফল প্রকাশ করেছেন।

Reneta

গবেষক দলের প্রধান রবার্ট উইলিয়ামস বলেন, আমাদের গবেষণার ফলাফল বলছে যে, আমাদের গবেষণায় দেখা গেছে, মাবুয়াগের গোগমুল্গাল পূর্বপুরুষরা কমপক্ষে ২,০০০ বছর পূর্বে পশ্চিম টরেস স্ট্রেইটে সুশৃঙ্খল বিবিধ চাষ এবং উদ্যানচর্চায় জড়িত ছিল।

তিনি বলেন, টরেস স্ট্রেইটকে ঐতিহাসিকভাবে নিউ গিনি আদিবাসী গোষ্ঠী-বর্তমানে ইন্দোনেশিয়ার অংশ এবং পাপুয়া নিউগিনি-যারা কৃষিক্ষেত্র অনুশীলন করতো তাদের মধ্যে বিভাজন রেখা হিসেবে দেখানো হয়। ইতিহাসে এই আদিবাসীদের শিকারী হিসেবে চিহ্নিত করা হয়েছিলো। কিন্তু আমাদের অনুসন্ধানে উভয় অঞ্চলজুড়ে উদ্যানচর্চার ক্ষেত্রে টরেস স্ট্রেইট একটি সেতুবন্ধন ও সহায়তাকারী হিসেবে প্রমাণিত হয়েছে।

সেসময় স্থানীয় কৃষি ব্যবস্থায় আঞ্চলিক খাদ্যের মধ্যে কাঁচামাল হিসেবে ইয়ামস, তারো এবং কলা জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত ছিলো বলে দাবি করেন গবেষকরা।

গবেষক উইলিয়ামস আরও বলেন, খাদ্য আদিবাসী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গএবং পরিচয়। এই গবেষণায় তাদের সেই অনুশীলনের বয়স ও গভীরতা প্রমাণিত হয়েছে।

কিন্তু ব্রিটিশরা ঔপনিবেশিকরণের সময় আদিবাসী কৃষি ব্যবস্থার প্রমাণ অস্বীকার করে এবং তারা দাবি করে যে, ওই এলাকার জমি অনাবাদী ও অনধিকৃত ছিলো। কিন্তু বিষয়টি ভুল। সেখানে চাষাবাদ হতো।

Jui  Banner Campaign
ট্যাগ: কলা চাষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুম হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: বাংলাদেশের প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ।

সুরকার ও সংগীত পরিচালক শাহনেওয়াজ কানাডায় মারা গেছেন 

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT