চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত নিয়ে সেদিন যা বলেছিলেন দুই মন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৫ পূর্বাহ্ন ০৮, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর মামলায় আপীল বিভাগের শুনানিতে প্রধান বিচারপতির কিছু মন্তব্যের কঠোর সমালোচনা করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

গত ৫ মার্চ এক গোলটেবিল আলোচনায় এসব মন্তব্য করেন এই দুই মন্ত্রী। এরপর আদালত তাদের দুজনকেই আগামী ১৫ই মার্চ তাদের এমন মন্তব্যের জবাব দেওয়ার নির্দেশ দেন। সেদিন কামরুল ইসলাম ও আ.ক.ম মোজাম্মেল হক যা বলেছিলেন নিচে তার বিস্তারিত তুলে ধরা হলো।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছিলেন, ‘অনেকেই প্রসিকিউশন টিম ও বিচারক নিয়ে আমাদের কথা বলেছেন। আমি বলেছি এখানে যারা আছেন কারোরই অভিজ্ঞতা নেই। ফৌজদারী নিয়ম থেকে বের হতে তাদের কিছু সময় লাগবে কারণ এটি বিশেষ বিচার ব্যবস্থা। এই প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন টিম ২২টি মামলা নিস্পত্তি করেছে। আজ মীর কাশেম আলীর মামলা নিয়ে যে কথাগুলো আসছে সেরকম কথা কিন্তু অতীতে আসেনি। তাদের সফলতাই আগে দেখতে হবে।’

‘মীর কাশেম আলীর মামলার ক্ষেত্রে পুরো রায়টা আমি পড়েছি। দেশের ১৬ কোটি মানুষ এই মামলার বাদী। রায়ের এক জায়গায় লেখা, অন টোটাল অ্যাডভাইজাল উই ডু নট ফাইন্ড এনিথিং ফ্লট ইন দ্য ইনভেস্টিগেশন টাস্ক। আদালতের (ট্রাইব্যুনালের) এই একটা কথাই যথেষ্ট। প্রধান বিচারপতি প্রকাশ্য আদালতে যে বক্তব্য দিয়েছেন, প্রসিকিউশন ও ইনভেস্টিগেটিং টিমকে আদালতে দাঁড় করাতে চেয়েছেন। তিনি বলেছেন প্রসিকিউশন এই মামলা নিয়ে রাজনীতি করছেন।’

কামরুল ইসলাম আরো বলেন, ‘তার প্রকাশ্য আদালতে এমন বক্তব্যে আমি সংক্ষুব্ধ। তার মন্তব্যের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে রায় অন্যরকম হবে সেটা বোঝাই যায়। তিনি হয় আসামীকে খালাস দিবেন, রিমান্ডে পাঠাবেন। যদি তা না হয় তাহলে অন্যরা বলবে সরকারের চাপে রায় বদলানো হয়েছে।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ‘এই সংকট প্রধান বিচারপতি সৃষ্টি করেছেন সেটাই সবচেয়ে বড় দুঃখ। প্রধান বিচারপতি বলেছেন, আমরা সরকারের অংশ নই। সত্যিই তিনি সরকারের অংশ নন। সরকার একটি দলীয় বিষয়। আইন সবার জন্যই সবার। নুরেমবার্গে আঠারো দিনে লাখ লাখ মানুষের বিচার করা হলো সেটা নাকি ন্যয়বিচার আর আমরা পাঁচবছর ধরে শুনতেই আছি। অনেক ক্ষেত্রেই দেখা যায় যুদ্ধাপরাধীর ৫ বছর বা ১২ বছরের জেল হয়েছে। অভিযোগ যেহেতু প্রমাণিত হয়েছে যে সে যুদ্ধাপরাধী, সুতরাং তার নূন্যতম শাস্তি মৃত্যুদণ্ড।’

Reneta

‘প্রধান বিচারপতি যদি ওপেন কোর্টে কোনো মন্তব্য করে থাকেন তাহলে সেটা উনারই একজন বিচারপতি হিসেবে, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে বোঝা উচিত। এবং এমনটা করে থাকলে আমি আহবান করবো উনি সেটা প্রত্যাহার করে নিবেন অথবা উনি এটা মনে করলে একজন প্রধান বিচারপতির পদে আসীন থাকার সুযোগ কতটা আছে সেই বিচার তিনিই করবেন।’

তিনি আরো বলেন, ‘১৯৫ জন যুদ্ধাপরাধীর কথা এসেছে। একটা চুক্তি হচ্ছিলো তারা সিমলা চুক্তিতে বলেছিলো পকিস্তানে নিয়ে বিচার করবে। কথা ছিলো পাকিস্তানে তারা ফেরত নিবে। তাই সেই চুক্তির আর কোনো মূল্য নেই। এখন এই বিচার মরণোত্তর হলেও করতে হবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: মানবতাবিরোধী অপরাধমীর কাশেম আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT