চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদম পাচারের অভিযোগে অনন্য মামুনের সদস্যপদ স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ন ২৮, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A

মালয়েশিয়ায় আদম পাচারের অভিযোগে আটক হয়েছেন ‘অস্তিত্ব’ খ্যাত চিত্রপরিচালক অনন্য মামুন। এমন ন্যাক্কারজনক কাজের ফলে বহিঃবির্শ্বে দেশের সিনেমা এবং এর কলাকুশলীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আর এ কারণেই অনন্য মামুনের সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এফডিসির পরিচালক সমিতির কার্যালয়ে এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে চ্যানেল আই অনলাইনককে খবরটি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন ।

আদম পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া অনন্য মামুনের সদস্যপদ আপাতত স্থগিত করেছে পরিচালক সমিতি। বৃহস্পতিবার থেকেই এই স্থগিতাদেশ কার্যকর হয়েছে। যার ফলে তিনি পরিচালক সমিতি থেকে কোনো ধরনের সুযোগসুবিধা পাবেন না অনন্য মামুন। তার বিরুদ্ধে আদম পাচারের অভিযোগ আমরা পর্যালোচনা করছি। এমনকি মালয়েশিয়ান দূতাবাসে প্রকৃত ঘটনা জানার জন্য চিঠি পাঠিয়েছি। যে অভিযোগ উঠেছে সেটা পুরোপুরি সত্য প্রমাণিত হলে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবে পরিচালক সমিতি। এভাবেই কথাগুলো বলছিলেন বদিউল আলম খোকন।

পরিচালক সমিতির গঠনতন্ত্রে উল্লেখ করা আছে, কোনো পরিচালকের সদস্যপদ স্থগিত করা হলে তিনি স্থগিতাদেশ তুলে নেয়ার আগ পর্যন্ত ছবি বানাতে পারবেন না। এমনকি তার পরিচালিত কোনো ছবিও মুক্তি পাবে না। নির্মাতা মামুনের সদস্যপদ স্থগিত হওয়ায় তার ক্ষেত্রেও একই অবস্থা প্রযোজ্য বলে জানান বদিউল আলম খোকন।

এর আগে দুইবার ভিন্ন অভিযোগে পরিচালক সমিতি থেকে মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছিল। তখন তিনশ টাকার স্ট্যাম্পে লিখিতভাবে ক্ষমা চেয়েছিলেন মামুন। সেখানে মামুন উল্লেখ করেছিলেন, আগামীতে পরিচালক সমিতির ভাবমূর্তি নষ্ট হয়, তেমন কাজ তিনি করবেন না। কিন্তু পুনরায় তিনি অপকর্মে জড়ান।

এ প্রসঙ্গ টেনে বদিউল আলম খোকন আরো বলেন, অনন্য মামুনের বিরুদ্ধে পূর্বের অভিযোগের কাগজ ও তার লিখিত জবানবন্দি আমাদের কাছে রয়েছে। মানব পাচারের এই অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নেবে পরিচালক সমিতি।

Reneta

গেল রোববার স্থানীয় সময় রাত ১২টায় মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হোটেল থেকে অনন্য মামুনকে আটক করে সেখানকার গোয়েন্দা পুলিশ। বর্তমানে অনন্য মামুন দেশটির পুলিশি হেফাজতেই আছেন বলে জানা গেছে।

গত শনিবার কুয়ালালামপুরের উইজমা এমসিএ সেন্টারে ‘সিনেমাটিক বাংলাদেশি নাইটস’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অন্যতম আয়োজক ছিলেন অনন্য মামুন। তার নেতৃত্বে বাংলাদেশি শিল্পীদের একটি দল ওই অনুষ্ঠানে অংশ নেন। এই অনুষ্ঠানকে ঘিরেই অনন্য মামুনের বিরুদ্ধে অভিযোগ, তিনি অনুষ্ঠানের নাম করে ৫৭ জনকে মালয়েশিয়ায় অবৈধভাবে পাচারের জন্য সঙ্গে নিয়ে গেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্য মামুনঅস্তিত্বমানব পাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথের আগে সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের উপস্থিতি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পেনাল্টি হাতছাড়া, শীর্ষ হারাল বার্সা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু আজ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর শপথ, তারেক রহমানের নতুন যাত্রা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT