জনপদ

আত্মহত্যা করা দুই আদিবাসী কৃষক পরিবারের দায়িত্ব নিলেন সাংসদ ওমর ফারুক

সাংসদ ওমর ফারুকের সহানুভূতি, দুই আদিবাসী কৃষক পরিবারের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংসদ ওমর ফারুক দুই আদিবাসী কৃষক পরিবারের দায়িত্ব নিলেন, তাদের পাশে দাঁড়িয়ে সহানুভূতি প্রকাশ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের আত্মহত্যা করা দুই আদিবাসী কৃষকের স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী মৃত কৃষকের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেয়াসহ তাদের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাংসদ দুপুরে নিমঘুটু গ্রামে গিয়ে প্রথমে আত্মহত্যায় মৃত কৃষক অভিনাথ মারান্ডির স্ত্রীর সঙ্গে কথা বলেন। পরে রবি মারান্ডির মা দলিনা মুর্মু ও বড়ভাই সুশীল মারান্ডির সঙ্গে কথা বলেন তিনি। এসময় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আদিবাসী নেতারাও উপস্থিত ছিলেন।

সুশীল মারান্ডি সাংসদকে বরেন্দ্র অঞ্চলের সেচের অব্যবস্থাপনার পুরো চিত্র তুলে ধরে দাবি করেন, কৃষি জমিতে পানির অভাবে আর কোন কৃষক যেন আত্মহত্যা না করে। এ সময় সাংসদ ওমর ফারুক চৌধুরী আশ্বস্ত করেন যে, তিনি কৃষকদের পাশে আছেন।

গত ২৩ মার্চ কৃষক অভিনাথ মারান্ডি ও তার চাচাতো ভাই রবি মারান্ডি বিষপান করেন। এতে তাদের মৃত্যু হয়। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে বিএমডিএ’র গভীর নলকূপ অপারেটর ও ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং বিএমডিএ তার নিয়োগ বাতিল করেছে।

বিষয়:অভিনাথ মারান্ডিকৃষক নিহতরবি মারান্ডি
প্রতিবেদক

আবুসালেহ ফাত্তাহ

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…