চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মহত্যর আগে দুজনকে ফোন করেন সুশান্ত, সাড়া দেননি কেউ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ন ১৬, জুন ২০২০
বিনোদন
A A

মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। পুলিশি নানান জিজ্ঞাসাবাদে সাধারণ ভাবে এমনটাই উঠে আসছে বার বার। কিন্তু কী নিয়ে অবসাদে ভুগছিলেন এই তারকা, তা নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত ভাবে কিছুই জানা যায়নি।

এদিকে আত্মহত্যার মত এমন কঠিন পথ বেছে নেওয়ার পূর্বে সুশান্ত কী কী করছিলেন তা নিয়ে বর্তমানে চলছে পুলিশি তদন্ত।

এ বিষয়ে নিউজ ১৮.কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন চলকালীন অধিকাংশ সময়েই সুশান্তের ফ্ল্যাটে তার সাথে ছিলেন সুশান্তের বর্তমান প্রেমিকা রিহা চক্রবর্তী। কিন্তু ঘটনার ঠিক একদিন আগে শনিবার রিহাকে তার নিজ বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন সুশান্ত। এমনকি কঠিন এই সিদ্ধান্ত নেওয়ার আগে রিহাকে ফোনও করেছিলেন সুশান্ত, কিন্তু তার ফোনটি রিহা ধরতে পারেননি বলে জানা গেছে।

এছাড়াও প্রতিবেদনে আরো জানা গেছে, রিহা ছাড়াও সুশান্ত আরো একজনকে ফোন করেছিলেন। যিনি ছিলেন তার টেলিভিশনের বন্ধু মহেশ শেঠি। কিন্তু সেসময় মহেশ শেঠিও নাকি তার ফোন ধরেননি। যা নিয়ে প্রচণ্ড অনুশোচনায় ভুগছেন মহেশ। কেননা সুশান্ত ও মহেশের বন্ধুত্ব দীর্ঘ দিনের এবং বরাবরই তারা একে অপরকে ভাই বলে দাবি করতেন।

পুলিশ তদন্তের স্বার্থে রিহা ও মহেশকেও আলাদাভাবে সুশান্তের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে প্রতিবেদনটিতে।

রবিবার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। এদিন দুপুরে মুম্বাইয়ের নিজ বাসা থেকে এই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার পুলিশের দেয়া রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা। বিগত ছয় মাস ধরে হতাশায় ভুগছিলেন তিনি। তবে কী নিয়ে চলছিল তার অবসাদ সেই তদন্তেই বিষয়টিকে আরো গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ।

Jui  Banner Campaign
ট্যাগ: আত্মহত্যাটেলিভিশনফোনমহেশরিহাসুশান্তসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্ত্রিপরিষদ সচিবের সাময়িক দায়িত্ব পেলেন সিরাজ উদ্দিন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT