গুণী কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের গাওয়া লালনের গান নিয়ে অ্যালবাম প্রকাশ করেছে রেডিও ফ্রান্স। ‘শ দো লালন শাহ’ অর্থাৎ, ‘লালন শাহ’র গান’ শিরোনামে অ্যালবামটি সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে ফ্রান্সের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক সংগঠন ‘ওকোরা’। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে অ্যালবামটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ধানমন্ডির অলিয়স ফ্রঁসেজে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সরাসরি গান শুনিয়েছেন ফরিদা পারভীন।
অনুষ্ঠানস্থলে শিল্পী ফরিদা পারভীনের সঙ্গে কথা হয় চ্যানেল আই অনলাইনের। তিনি কথা বলেন লালনের গান ও দর্শন নিয়ে।
বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে:








