চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট ওয়ানডে খেলতে ইংল্যান্ডের পথে এইচপি দল

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১১:২৮ পূর্বাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ঈদুল আজহা উদযাপন শেষে ইংল্যান্ডের পথে যাত্রা করেছে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দল। মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রওনা হন শান্ত-সাইফউদ্দিন-রনিরা। দুই সপ্তাহের সফরে ইংলিশ কাউন্টি দলগুলোর দ্বিতীয় একাদশের সঙ্গে আটটি ওয়ানডে খেলবে সফরকারীরা।

ইংল্যান্ড সফরে এইচপি দলের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। তার সহকারী হিসেবে থাকছেন তানভীর হায়দার খান। চোখের ব্যথার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়া মোসাদ্দেক হোসেন সৈকত আছেন এইচপি দলে।

ইংল্যান্ডে আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর নটিংহ্যাম, ১০ সেপ্টেম্বর নর্দান্যান্ট, ১১ সেপ্টেম্বর ল্যাঙ্কাশায়ার, ১২ সেপ্টেম্বর ওয়ারউইকশায়ার, ১৪ সেপ্টেম্বর উস্টারশায়ার, ১৫ সেপ্টেম্বর ওয়ারউইকশায়ার ও ১৭ সেপ্টেম্বর এমসিসি ক্লাবের দ্বিতীয় একাদশের বিপক্ষে খেলবে এইচপি দল। সফর শেষে ১৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা দলটির।

ঈদুল ফিতর উদযাপনের পর পাঁচ ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া সফর করেছিল এইচপি দল। ডারউইনে হওয়া সবগুলো ম্যাচেই জয় নিয়ে ফেরে লিটন দাসের দল। ঈদুল আজহার পর পরই এবার যাত্রা ইংল্যান্ডে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পাওয়ায় ইংল্যান্ড যাওয়া হচ্ছে না লিটনের।

ইংল্যান্ড সফরের এইচপি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাদমান ইসলাম, তানভীর হায়দার খান (সহঅধিনায়ক), ইরফান শুক্কুর, ইয়াসির আলী চৌধুরী, সাইফউদ্দিন, আল-আমিন, মেহেদী হাসান, জুবায়ের হোসেন, আবু হায়দার রনি, এবাদত হোসেন চৌধুরী, ইমরান আলী ইনাম, সৈয়দ খালেদ হোসেন ও শুভাশীষ রায়।

Jui  Banner Campaign
ট্যাগ: এইচপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT