চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজীবন সম্মাননা পেলেন মামুনুর রশীদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ন ২৭, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে ১১ দিনব্যাপী ‘বটতলা রঙ্গমেলা ২০১৯ আন্তর্জাতিক নাট্যোৎসব’-এর পর্দা নামলো মঙ্গলবার। উৎসবের শেষ দিনে বটতলা আজীবন সম্মাননা ২০১৯ পেলেন খ্যাতিমান অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও সংগঠক মামুনুর রশীদ।

এদিন বিকাল সাড়ে ৩টায় তথ্যচিত্র ‘মঞ্চসারথী : আতাউর রহমান’ প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় উৎসবের শেষ দিন। তারপর বিকাল ৫টায় ছিলো ‘নৃশংস নৈঃশব্দ্য কালে সুনন্দ সাহসের থিয়েটার’ শিরোনামে ‘বটতলা’র আলাপ-৫। আশিস গোস্বামীর সঞ্চালনায় বটতলা’র আলাপে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের নাট্যজন অসিত বসু এবং কামালউদ্দিন কবির। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অধ্যাপক শফি আহমেদ।

সন্ধ্যা ৬টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পারফর্মেন্স স্টাডিজ বিভাগ-এর পরিবেশনায় ছিলো পারফর্মেন্স আর্ট ‘ছায়া’। এরপর সন্ধ্যা ৭টায় বটতলা আজীবন সম্মাননা ২০১৯ প্রদানের পরপরই শুরু হয় বটতলা’র নাটক ‘খনা’। খনা নাটকটি লিখেছেন সামিনা লুৎফা নিত্রা ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। আজ নাটকটির ৭২ তম মঞ্চায়ন হলো।

খনা মঞ্চায়নের পর রঙ্গআড্ডা শেষে এই উৎসবের শেষ সম্মাননা বটতলা অন্তরালের সম্মাননা দেয়া হয় মঞ্চ সহকারী মো: মনির হোসেনকে। এবং এরমধ্য দিয়েই বটতলা রঙ্গমেলা ২০১৯ এর সমাপ্তি ঘোষণা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাট্যোৎসববটতলামামুনুর রশীদলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

এপ্রিল ২, ২০২৬

মা হারালেন অভিনেত্রী সুদীপ্তা

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ট্রেন দুর্ঘটনা: বিজিবির উদ্যোগে ১ হাজার লিটার ডিজেল উদ্ধার

এপ্রিল ২, ২০২৬

স্পেনে ‘মুসলিম বিরোধী’ শ্লোগানের নিন্দা ইয়ামালের

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেল-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT