চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজই সিদ্ধান্ত জানাবে শ্রীলঙ্কা, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ন ২৭, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কঠিন শর্ত মেনে দেশটিতে সফর করতে রাজি নয় বাংলাদেশ। কোয়ারেন্টাইন শর্তাবলী নিয়ে বিসিবির আপত্তির পর দুসপ্তাহ পেরিয়ে গেলেও নতুন করে গাইডলাইন পাঠায়নি আয়োজক দেশের বোর্ড। সেই অনিশ্চিত অপেক্ষার অবসান হতে পারে আজই।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল রোববার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আশা করছি আজকের মধ্যেই আমরা একটা ভালো সিদ্ধান্ত পাবো। আমরা চাই এই সিরিজটায় অংশগ্রহণ করতে।’

সিরিজ পিছিয়ে না গেলে এখন শ্রীলঙ্কার বিমানে থাকতেন মুমিনুল-মুশফিকরা। কিন্তু লঙ্কান সরকারের কঠিন স্বাস্থ্যবিধির কারণে ঝুলে আছে সিরিজের ভাগ্য। খেলোয়াড়দের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন কমিয়ে আনা ও অনুশীলনের সুযোগের দাবি জানিয়েছিল বিসিবি। যার উত্তর আজ আসবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

রাজধানীর একটি হোটেলে জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এই সময়ে একটা সিরিজ হবে এটা আমরা অনেক আগ্রহের সঙ্গে নিয়েছি, আমরা খুবই উদগ্রীব এবং আমাদের খেলোয়াড়রাও সিরিজের জন্য অনুশীলনের মধ্যে আছে।’

‘ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সার্বক্ষণিক আলাপ-আলোচনা চলছে। তারা (শ্রীলঙ্কা) যে বিধিনিষেধ দিয়েছে, আমরা বলেছি ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার কথা সেটি কিছুটা কমানো, পাশাপাশি হোটেল কক্ষে থাকার যে বিধিনিষেধ দেয়া হয়েছে, আমরা বলেছি, ‘‘না’’। একজন খেলোয়াড় যদি ১৪ দিন রুমের মধ্যে বসে থাকে তাহলে ফিটনেসের ঘাটতি হবে, তাহলে সে খেলাধুলা কিছু দেখাতে পারবে না।’

ফাইল ফটো

‘আমরা বলেছি হোটেলের যে সুযোগ-সুবিধা আছে, জিম থেকে শুরু করে অন্যান্য সুযোগ-সুবিধা, সেটা আমরা যাতে ব্যবহার করতে পারি, সেটার জন্য আমাদের সুযোগটা যেন দেয়া হয়। এই বিষয়ে আজকে শ্রীলঙ্কা থেকে সিদ্ধান্তটি আমাদের পাবার কথা। এটা পেলে ক্রিকেট বোর্ড থেকে একটা বার্তা পাবেন, আশা করছি আজকের মধ্যে।’

Reneta

‘একজন খেলোয়াড়ের ফিটনেস হল বড় বিষয়। রুমের মধ্যে বন্দি থাকলে কখনোই একজন খেলোয়াড়ের ফিটনেস ঠিক থাকবে না। আমরা বলেছি, হোটেলে আমরা থাকতে পারি, কোয়ারেন্টাইন সময়টা একটু কমিয়ে দেয়া হোক, আর হোটেলের সুযোগ-সুবিধা জিম থেকে শুরু করে সুইংমি অন্যান্য সুযোগ যাতে খেলোয়াড়দের দেয়া হয়। এই বিষয়টি নিশ্চিত করার জন্য বলেছি আমরা। আশা করছি আজকের মধ্যেই একটা ভালো সিদ্ধান্ত পাবো। আমরা চাই সিরিজটায় অংশগ্রহণ করতে।’

করোনাভাইরাসের কারণে মার্চ থেকে বন্ধ মাঠের খেলা। মাঝে স্থগিত হয়েছে টাইগারদের বেশ কয়েকটি সিরিজ। দীর্ঘ করোনা বিরতি কাটিয়ে অক্টোবরে শ্রীলঙ্কা সিরিজ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে ফেরার কথা ছিল বাংলাদেশের।

Jui  Banner Campaign
ট্যাগ: জাহিদ আহসান রাসেলটাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টবাংলাদেশের শ্রীলঙ্কা সফরমুমিনুল
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: টসে জিতে ফিল্ডিংয়ে সালমানের দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের দৌড়ে টিকে থাকল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT