চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগের মতোই আছেন হাথুরুসিংহে, বয়সটা শুধু বেড়েছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ন ২২, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

নতুন করে বাংলাদেশ দলের কোচ হয়ে এসেছেন চণ্ডিকা হাথুরুসিংহে। খেলোয়াড়দের সঙ্গে আলাপ সেরেছেন আগেই। বুধবার সংবাদমাধ্যমের নানা প্রশ্নের উত্তর দিলেন। সংবাদ সম্মেলন শুরুর আগে অনেকের সঙ্গে হাত মেলালেন। হাই-হ্যালো পর্বে মুখে হাসি লেগেছিল কোচের।

ঠিক দুপুর আড়াইটায় হাথুরু আসেন সম্মেলন কক্ষে। নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগে থেকেই সাংবাদিকদের অপেক্ষার চিত্র বলে দিচ্ছিল নতুন করে ফেরা পুরনো হেড কোচের গুরুত্ব। সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তর দিয়েছেন বুঝে-শুনে, অল্প কথায়। তবে শেষের একটি প্রশ্নে কিছুটা উত্তেজিত হয়ে পড়েন।

বয়সটাই শুধু যা একটু বেড়েছে হাথুরুসিংহে আছেন আগের মতোই। কথাবার্তা, আচরণে দুই সময়ের মধ্যে পার্থক্য করা করা গেল না মোটেও।

বাংলাদেশে ফিরতে পেরে খুশির ঝিলিকও ফুটে উঠল চেহারায়। হাথুরু এমন একজন কোচ যার কাছে সবার আগে দল। অতীতে দেখা গেছে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকেও ছেড়ে কথা বলেননি। যখন যেখানে পরিবর্তনের প্রয়োজন হয়েছে সরাসরিই বলেছেন, বোর্ডের মাধ্যমে আদায়ও করে নিয়েছেন। এমন একজন কড়া কোচকেই চাইছিল বিসিবি।

সবকিছু মিলে যাওয়ায় আবার তাকে ২ বছরের জন্য তিন ফরম্যাটে হেড কোচের দায়িত্ব দেয়া হয়েছে। এবছর অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ মিশন। সেখানে বড় সাফল্যের ছক কষছে বাংলাদেশ। হাথুরুর কোচিংয়েই ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বড় সাফল্য পেয়েছিল টাইগাররা। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা, ২০১৭তে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ খেলেছিল তার অধীনেই। আর দায়িত্ব নিয়েই একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ জয়ের সুখস্মৃতি তো আছেই।

বিসিবি হাথুরুকে রাখতে চাইলেও কোচ নিজেই চাকরি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন নিজ দেশ শ্রীলঙ্কার দায়িত্ব নিতে। পরে ফিরে যান অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসের কোচিংয়ে।

Reneta

২০১৪ সালের শেষদিকে বাংলাদেশ দিয়েই আন্তর্জাতিক দলের কোচিং শুরু হাথুরুর। আবার সেখানে ফিরতে পেরে খুশি এই লঙ্কান, ‘বাংলাদেশের প্রতি সবসময়ই টান অনুভব করি। আমার কোচিং (আন্তর্জাতিক) এখান থেকেই শুরু হয়েছিল। ফিরতে পেরে ভালো লাগছে।’

হাথুরুর বয়স বেড়েছে। এখন আরও অভিজ্ঞ কোচ। তবে ক্রিকেটের মৌলিক দিক নিয়ে তার ভাবনা আগের মতোই। বাংলাদেশ দল ঘরের মাঠের সুবিধা পুরোপুরি নিতে শিখেছে হাথুরুসিংহের কোচিংয়েই। আগের মেয়াদে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। দ্রুত সফল হওয়ার একটা পন্থা বের করে ফেলেছিলেন স্পিনিং উইকেটে বিদেশি দলের বিপক্ষে খেলে।

এবারের মেয়াদে কী এই ভাবনা থেকে সরে আসবেন হাথুরু? প্রশ্নটি ভিত্তিহীন মনে হয়েছে তার কাছে। তাইতো জবাব দিতে গিয়ে খানিকটা মেজাজও হারালেন।

‘ঘরের মাঠের সুবিধা বলে কি বোঝায়? যখন আমরা নিউজিল্যান্ড যাই, কী ধরনের উইকেটে খেলি? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কী করে তাদের ঘরের মাঠে? ভারত এখন ঘরের মাঠে কী করছে?’

‘দেশের বাইরে গেলে আমাদের যা আছে, তা দিয়েই ম্যানেজ করতে হবে। যদি মিসাইল না থাকে তাহলে তুমি কীভাবে লড়াই করবে। আমাদের তো গেরিলা যুদ্ধ করতে হবে, তাই না? ওদের আমাদের ঘরে আসতে দাও, আমরা ছোট্ট ছোট্ট অস্ত্র দিয়ে লড়ব। যদি আমাদের অস্ত্র না থাকে তাহলে তো আমরা কিছু করতে পারব না। আমরা শুধু খেলোয়াড়দের গড়ে তুলতে পারি।’

Jui  Banner Campaign
ট্যাগ: চন্ডিকা হাথুরুসিংহটিম টাইগার্সবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট দলবিসিবিমিরপুরলিড স্পোর্টসহাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

গোপালগঞ্জের ৩টি আসনে জামানত হারালেন ১৩ প্রার্থী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনসম্মত: রাশিয়ার পর্যবেক্ষক দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হাতিয়ায় গৃহবধু ধর্ষণের অভিযোগে পুলিশের তদন্তে যা জানা গেছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT