চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুয়েরোর শ্রেষ্ঠত্ব নিয়ে তর্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের পর রেফারির সঙ্গে হাত মেলাতে গিয়ে বল চান অনেকেই। ছয় গোলের ম্যাচ বলে কথা। বলের চাহিদা তো থাকবেই। রেফারি মাইক ডিন কিন্তু বেশ কঠোর। কাউকে বল না দিয়ে নিজের শার্টের পেছন দিকে ঢুকিয়ে রাখেন।

বলটা তিনি বের করলেন তখনই, যখন সার্জিও আগুয়েরো তার সঙ্গে হাত মেলাতে আসেন। বলটি তুলে দেন ম্যাচের নায়কের হাতে। হ্যাটট্রিক হিরো ছাড়া আর কাকেই বা দিতেন বলটা! ছবিটা রোববার রাতের। ওই রাতে প্রবল প্রতিদ্বন্দ্বী চেলসিকে ৬-০ গোলে উড়িয়ে দেয় ম্যানচেস্টার সিটি।

ম্যাচের পর আর্জেন্টাইন ফরোয়ার্ডের বক্তব্য, ‘জেতা এবং সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ড ছোঁয়ার জন্য খুশি। এই ক্লাবের (সিটি) খেলোয়াড় হওয়াটা আমার কাছে সম্মানের। দারুণ সতীর্থ, দুর্দান্ত সমর্থক আছে এই দলের সঙ্গে। কামঅন সিটি।’

চেলসির বিরুদ্ধে আগুয়েরোর পারফরম্যান্সের পরেই আবার উঠে পড়েছে সেই তর্ক। প্রিমিয়ার লিগে খেলা সেরা বিদেশি কি এই আর্জেন্টানই ফরোয়ার্ডই?

এক দিকে গোল করেই চলেছেন আগুয়েরো। অন্যদিকে ভেঙে যাচ্ছে রেকর্ডের পর রেকর্ড। রোববারই যেমন ছুঁয়ে ফেলেন অ্যালান শিয়েরারকে। ১১টি হ্যাটট্রিক করে।

যার রেকর্ড ছুঁয়েছেন সেই শিয়েরারের মন্তব্য, ‘তাকে দেখে সত্যিই ভালো লাগে। তার মতো খেলোয়াড়কে পেয়ে সিটি ভাগ্যবান। অঁরি আর আগুয়েরোর মধ্যে একজনকে বাছতে বললে আমি আগুয়েরোকেই বাছব এবং সেটা তার ফিনিশিং দক্ষতার জন্য।’

Reneta

এক মাঠে হ্যাটট্রিকের সংখ্যায় টপকে যান থিয়েরি অঁরিকে। আর্সেনালের আগের স্টেডিয়াম হাইবেরিতে আটটি হ্যাটট্রিক ছিল অঁরির। আর ইতিহাদ স্টেডিয়ামে আগুয়েরোর হ্যাটট্রিক এখন নয়টি। যে কারণে সর্বকালের সেরা বিদেশি নিয়ে বিতর্ক, সেটি হল বড় দলের বিরুদ্ধে গোল। গত সাত-আট বছরে বড় ছয়টি দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি গোল আগুয়েরোরই।

২০১১-১২ মৌসুম থেকে ছয়টি বড় ক্লাবের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে গোল-সার্জিও আগুয়েরো ৪৩, জেমি ভার্ডি ২৯, ওয়েন রুনি ২৩ ও হ্যারি কেন ২১।

Jui  Banner Campaign
ট্যাগ: আগুয়েরোইপিএলম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদে আওয়ামী লীগ না থাকায় ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব থাকবে না: রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে থাকবে না এনসিপি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ গ্রহণ করলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হিসেবে ডাক পেলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সচিবালয়ে ৪৫ গাড়ি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT