চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারুফ কামাল খানের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ন ১৬, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানের স্ত্রী তানিয়া খানের (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর শনিবার বগুড়ার সারিয়াকান্দি গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।

মারুফ কামাল খানের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তানিয়া খান মানসিক রোগী ছিলেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানাধীন রেসিডেন্সিয়াল মডেল কলেজ সংলগ্ন নিজ বাসায় গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন তিনি।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান বলেন, ‘পরিবার দাবি করেছে যে তিনি গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মারুফ কামাল খানের ছেলে রিফাত আদাবর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। তবে বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে।’

তবে তানিয়া খানের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তানিয়াকে গলা টিপে প্রথমে হত্যার চেষ্টা করা হয়েছিল। পরে তার গায়ে গ্যাসের চুলা থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়। দগ্ধ অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়। শনিবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে মারুফ কামাল খান লাশ গ্রহণ করেন।

ঢামেকের ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ জানান, তার শরীরের ৭৫ শতাংশ দগ্ধ ছিল। এ কারণেই তার মৃত্যু হয়েছে। তবে তার শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এর আগে ২০১৪ সালের ১৩ জুন তানিয়া খান মোহাম্মদপুর থানায় তার স্বামীর বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। মামলায় মারুফ কামালের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক করার অভিযোগ এনে তানিয়া খান অভিযোগ করেছিলেন যে, এর প্রতিবাদ করায় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং বিভিন্ন রকম হুমকি দেয়া হচ্ছিল। এর জের ধরে মোহাম্মদপুরের বাসায় কথা কাটাকাটির একপর্যায়ে মারুফ কামাল মারধর করেন। সে উত্তেজিত হয়ে আমাকে চুলের মুঠি ধরে মারপিট করে এবং লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে।

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্নিকান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে ১১ দলীয় জোটের শপথ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রতিমন্ত্রী হওয়ার জন্য ডাক পেয়েছেন নুরুল হক নুর

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

জুলাই সনদের সব বিষয় অক্ষরে অক্ষরে পালন করতে অঙ্গীকারাবদ্ধ: সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

জুলাইয়ের সাথে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ নিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এমপিরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT