দেশ বিদেশের ৩৭০ জন গলফার নিয়ে কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে তিন দিনের ৪৪তম আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট।
শুক্রবার সকালে টুর্নামেন্ট উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল আবু এসরার।
উপস্থিত ছিলেন কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান খান এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
এবারের টুর্নামেন্টে তিনটি ক্যাটাগরিতে অংশ নেবেন নারী ও পুরুষ গলফাররা। টুর্নামেন্ট শেষে প্রতিটি ইভেন্টেই বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।







