আগামী ১১ জুন বাজেট অধিবেশন

জাতীয় সংসদে সদস্যরা অধিবেশনে অংশগ্রহণ করছেন, সংসদ ভবনের ভেতরে।. Channel i News – চ্যানেল আই নিউজ
২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় ওই অধিবেশন শুরু হবে।
করোনার কারণে এবছরের অধিবেশনে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না।
১১ জুন জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেয়ার কথা রয়েছে।
করোনা পরিস্থিতি বিবেচনায় অধিবেশন চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নেয়া হচ্ছে কঠোর ব্যবস্থা।
বাজেট পাস হবে ৩০ জুন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







