চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী নির্বাচনে আওয়ামী লীগে মনোনয়ন পেতে পারে স্বতন্ত্র এমপিরা

কাজী ইমদাদকাজী ইমদাদ
১০:১২ পূর্বাহ্ন ০৫, মে ২০১৭
রাজনীতি
A A

আওয়ামী লীগে যোগ দিতে যাওয়া স্বতন্ত্র এমপিদের আগামী নির্বাচনে দলের মনোনয়ন দিতে পারে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৃণমূলকে আরও গোছাতে নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমও শুরু করছে দলটি। তবে দলটির ভবিষ্যত কর্মপরিকল্পনার জন্য অপেক্ষা এখন ২০ মে সব জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের দিকে।

গত বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক হয় সংসদের ১৬ স্বতন্ত্র সংসদ সদস্যের মধ্যে ১২ জনের। স্বতন্ত্র এমপিরা হচ্ছেন কুমিল্লা-৩ আসনের ইউসুফ আবদুল্লাহ হারুন, গাইবান্ধা-৪ আসনের আবুল কালাম আজাদ, নরসিংদী-৩ আসনের সিরাজুল ইসলাম মোল্লা, নওগাঁ-৩ আসনের ছলিম উদ্দীন তরফদার, মেহেরপুর-২ আসনের মকবুল হোসেন, কুষ্টিয়া-১ আসনের রেজাউল হক চৌধুরী, ঝিনাইদহ-২ আসনের তাহজীব আলম সিদ্দিকী, যশোর-৫ আসনের স্বপন ভট্টাচার্য, ঢাকা-৭ আসনের হাজী মোহাম্মদ সেলিম, নরসিংদী-২ আসনের কামরুল আশরাফ খান পোটন, মৌলভীবাজার-২ আসনের আবদুল মতিন ও কুমিল্লা-৪ আসনের রাজী মোহাম্মদ ফখরুল। বৈঠকে ৭ মে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে স্বতন্ত্র এসব এমপিকে যোগ দিতে বলা হয়। ওইদিনই তাদের আওয়ামী লীগে যোগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।

এমপি মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এবার আওয়ামী লীগ বেশ কৌশলী। দলীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তৃণমূলকেই অগ্রাধিকার দিচ্ছে দলটি। ৬ মাস পরপর নতুন জরিপও করা হচ্ছে। তৃণমূলে চাঞ্চল্য ফেরাতে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমও শুরু হচ্ছে।

তৃণমূলে দল গোছানোর কাজ জোরেশোরে চললেও ২০ মে গণভবনে জেলা নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার বৈঠকের দিকেই এখন সবার নজর। ঐ বৈঠকেই পরিষ্কার হবে আওয়ামী লীগের নির্বাচন পূর্ববর্তী রাজনীতির ধরণ।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগনির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

স্ক্রিনটাইম বাড়াতে অ্যাপ ডিজাইন করে না মেটা: আদালতে মার্ক জুকারবার্গ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ফাইল ছবি

নতুন মন্ত্রীদের দ্বিতীয় কার্যদিবসে কর্মচঞ্চল সচিবালয়

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় গম চাষে ঝুঁকছেন চাষিরা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রমজানের প্রথম সেহরি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT