চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আগামী দুই দশকে দেশ উন্নতির শিখরে পৌঁছুবে’

ম. শাফিউল আল ইমরানম. শাফিউল আল ইমরান
১০:৫৬ পূর্বাহ্ন ০৯, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

পানি সম্পদমন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, আজকে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ মিলে একত্রে কাজ করছি ইসলামকে প্রতিষ্ঠার জন্য।

বৃস্পতিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় ইসলামী পরিষদের ইফতার মহফিলে তিনি এ কথা বলেন।

ভারত প্রীতির প্রসঙ্গ তুলে মন্ত্রী আরোও বলেন, বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেখানে মিত্র বাহিনী তিন মাসের বেশি থাকেনি। তারা তিন মাসের মধ্যেই চলে গেছে।

‘আপনারা দেখবেন মধ্যপ্রাচ্যে এখনোও মিত্র বাহিনী আছে। ইরাকে দশ বছর হতে চলল এখনো মিত্র বাহিনী আছে। আবার পৃথিবীর উন্নত দেশ জাপান থেকে একনো মিত্র বাহিনী যায় নাই।

পানি সম্পদ মন্ত্রী আরোও বলেন, যে দেশকে এক সময় তলাবিহনী ঝুড়ি বলা হতো আজকে সেই দেশ একটি নিম্ন আয়ের দেশে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি, আগামী এক অথবা দুই দশকে উন্নতির চরম শিখরে পৌঁছবে।

বঙ্গবন্ধুর কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু মদ বন্ধ করেছে, আজ যে মাঠে তাবলীগের জামাতের বিশ্ব ইজতেমা হয় তা বঙ্গবন্ধুই দিয়েছ।

Reneta

বাংলাদেশ ধর্মনিরপেক্ষ এবং মুসলিম দেশ উল্লেখ করে পানি সম্পদ মন্ত্রী বলেন, আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি কিন্তু বাংলাদেশের ৯০ শতাংশ মানুষের ধর্ম ইসলাম এজন্য এখানকার রাষ্ট্র ধর্ম ইসলাম।

সবশেষে তিনি বলেন, সবার কাছে অনুরোধ রাখব আসুন সবাই মিলে এক সাথে কাজ করি।

বিশেষ অতিথির বক্তব্যে খেলাফতে ইসলামী বাংলাদেশের আমির মওলানা আবুল হাসনাত আমিনী বলেন, বাক স্বাধীনতার দোহাই দিয়ে ইসলাম ও মুসলমানদের কূটক্তি, এদেশের দাঙ্গা-ফ্যাসাদ তৈরি এবং সাম্রাজ্যবাদী কূটকৌশল অবিলম্বে রুখে দিতে হবে।

তিনি আরোও দাবি করেন, সংসদে অবিলম্বে আইন পাশ করতে হবে যাতে আর কেউ ধর্ম নিয়ে কোন কূটক্তি করতে না পারে।

সভাপতির বক্তব্যে জাতীয় ইসলামী পরিষদের সভাপতি জুনায়েদ গুলজার বলেন, আমরা জানি বঙ্গবন্ধু ইসলামের জন্য অনেক কাজ করেছেন কিন্ত বর্তমানে তা হচ্ছে। আমরা চাই বঙ্গবন্ধুর স্বপ্নের কাজগুলো যেন শেষ হয়।

ইফতার মহাফিলে আরোও উপস্থিত ছিলেন; ন্যাশনালিষ্ট ডেমেক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) এর মহাসচিব আলমগীর মজুমদার, বাংলাদেশ ইসলামিক পাটির চেয়ারম্যান এম. এ. রশিদ, হেফাজতে ইসলামের যুগ্ন মহাসচিব মঈনুদ্দীন রুহীসহ নেতা কমীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: আনিসুল ইসলামইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT