চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ নেতার ‘জামায়াত সংশ্লিষ্টতা’ তদন্তে কমিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ন ২৬, এপ্রিল ২০২২
- সেমি লিড, গাইবান্ধা, জনপদ
A A

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান মুকিত ও  তার পরিবারের বিরুদ্ধে ‘জামায়াতে ইসলামী সংশ্লিষ্টতা’র অভিযোগে দলের কেন্দ্রীয় নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের অনুমোদনের পর গত ১৩ মার্চ পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ওই কমিটির সভাপতি পদে শামিকুল ইসলাম লিপন, সহ সভাপতি সাইফুল্লাহ রহমান চৌধুরী তোতা, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু ও সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান মুকিতের নাম ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পর পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আমিনুল ইসলাম কেন্দ্রে চিঠি দিয়ে মুকিতের বিরুদ্ধে অভিযোগ জানান।

তার অভিযোগ, ‘মুকিত আগে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। এমনকি তার বাবা জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত আমির এবং পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি ছিলেন। মুকিতের মা পলাশবাড়ী সরকারি কলেজের ১৯৯২-১৯৯৩ সালে ছাত্র সংসদ নির্বাচনে প্রকাশ্যে ছাত্র শিবিরে জন্য ভোট প্রার্থনা করেছিলেন।’

পাশাপাশি নতুন কমিটির সহ সভাপতি সাইফুল্লাহ রহমান চৌধুরী তোতাসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগ নেতার মুকিতকে সাংগঠনিকক সম্পাদক করায় প্রতিবাদ জানান।

Reneta

এমন অভিযোগের পর কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে গাইবান্ধা জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সামস-উল আলম হীরু ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক চিঠিতে এ তদন্ত কমিটির কথা বলা হয়।

ওই চিটিতে বলা হয়, পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান মুকিতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সম্পর্কে কিছু আপত্তিকর বক্তব্য ও পরিবারের পিতা-মাতা জামায়াত ইসলামের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মর্মে প্রকাশিত হয়েছে। বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যাসত্য যাচাইয়ের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।

তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুলতান আলী মন্ডল, সদস্য হিসেবে রাখা হয়েছে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম কোর্ট, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জরিদুল হক ও দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা।

আগামী ৩০ এপ্রিলের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন জেলা আওয়ামী লীগের সভাপতি/ সম্পাদকের বরাবরে পাঠানোর জন্য অনুরোধ করা হয় ওই চিঠিতে।

তদন্ত কমিটিতে আহ্বায়ক সুলতান আলী মন্ডল বলেন, ‘জেলা আওয়ামী লীগ পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের নতুন সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান মুকিতের বিরুদ্ধে ‘জামায়াতে ইসলামী সংশ্লিষ্টতার অভিযোগের তদন্তের জন্য আমাকে প্রধান করে একটি কমিটি করেছে। আমরা ইতোমধ্যে সবাই বসেছি। আগামীকাল পলাশবাড়ি এলাকায় যাবো, পুরানো আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলবো, আশা করি তদন্ত রিপোর্টে প্রকৃত ঘটনা আমরা তুলে ধরতে পারবো।’

‘‘যদিও ঈদের কারণে আমরা একটু বেশি সময়ের জন্য আবেদন করবো। এই সমস্ত ঘটনা উদঘাটন করা আসলেই জরুরি।’’

কেন্দ্রে অভিযোগ দেয়ার পর হুমকি: থানায় ডায়েরি
পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের নতুন সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান মুকিতের বিরুদ্ধে ‘জামায়াতে ইসলামী সংশ্লিষ্টতার অভিযোগ কেন্দ্রে জমা দেওয়ার পর থেকে নানাভাবে হত্যার হুমকিতে পলাশবাড়ি থানায় সাধারণ ডায়েরি করেছে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক, আমি উনার কাছে এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে অভিযোগ দিয়েছি। অভিযোগ দেয়ার পর থেকে আমাকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে।’

‘‘তার বন্ধুবান্ধব, আশপাশের লোকজন দিয়ে সরাসরি রাস্তাঘাট, বাজার, দোকানপাটে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তার অনুসারি কিছু লোক সরাসরি আমাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে। এই মর্মে আমি পলাশবাড়ি থানায় জিডি করেছি।’’

সাধারণ ডায়েরির বিষয়ে পলাশবাড়ি থানার ওসি মাসুদ রানা বলেন, ‘একটি সাধারণ জায়েরি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আমিনুল ইসলাম করেছেন। তবে সেখানে সরাসরি কে বা কারা হুমকি দিচ্ছে সেটা উল্লেখ্য করেনি। জিডিতে তিনি বলেছেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের নতুন সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান মুকিতের আশপাশের লোকজন হুমকি দিচ্ছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগগাইবান্ধাতদন্ত কমিটিপলাশবাড়ী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ অভিষেক রাঙাতে পারল না ইতালি, রেকর্ডমাল্যে জয় স্কটল্যান্ডের

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজকে অপসারণ

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবে কারা পেল পুরস্কার?

ফেব্রুয়ারি ৯, ২০২৬
জেনে নিন কোন কেন্দ্রে যাবেন ভোট দিতে

কোন কেন্দ্রে আপনার ভোট, জেনে নিন সহজে

ফেব্রুয়ারি ৯, ২০২৬
নির্বাচনি জনসভায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT