চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগে খারাপ লোকদের দরকার নেই: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দল ভারী করার জন্য খারাপ লোকদের আওয়ামী লীগে আনার দরকার নেই।

তিনি বলেন, দলীয় প্রধানের শুদ্ধি অভিযানের প্রেক্ষাপটে কোনো শাখায় বিতর্কিত ও খারাপ ব্যক্তিরা থাকলে তাদের বাদ দিতে হবে। আমাদের দল ভারী করার দরকার নেই। দলে যারা বিতর্কিত ও খারাপ ব্যক্তি আছে তাদের সব কমিটি থেকে বাদ দিতে হবে।

রোববার বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল। দলের ভেতরে নেতৃত্বের জন্য প্রতিযোগিতা থাকবেই। কিন্তু নেত্রীর (শেখ হাসিনার) আহ্বানে সাড়া দিয়ে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা দলের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তা সমাধান করবো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুদ্ধি অভিযানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিতর্কিত ব্যক্তিদের দল থেকে বাদ দিতে হবে। দল করতে হলে নিয়ম মানতেই হবে। নিয়মের বাইরে গেলে সে যেই হোক, তাকে ক্ষমা করা হবে না। নেত্রীর নির্দেশ মতো সবাইকে চলতে হবে।

বাবরি মসজিদ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ববরি মসজিদের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হলো এটা ভারতের উচ্চ আদালতের রায়। এটা তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর প্রয়োজন আমাদের আছে বলে আমরা মনে করি না।

Reneta

‘ঘুর্ণিঝড় মোকাবিলায় সরকার ব্যর্থ’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ঘূর্ণিঝড় আঘাতই করলোই না। আমাদের এই ভূখণ্ডে আসার আগে দূর্বল হয়ে গেছে, এটা মিডিয়ার খবর। সারা দেশে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি। জানমালের কোনো ক্ষতির খবর আসেনি। অথচ এর মধ্যেই মির্জা ফখরুল বলে দিয়েছেন সরকার ব্যর্থ। এর আগেও বাজেট ঘোষণার আগে তারা বলেছিলো এটা গরীব মারা বাজেট।

সভায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের বিষয়ে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি তা পর্যবেক্ষণ করছেন। শেখ হাসিনার নেতৃত্বে মনুষ্য সৃষ্ট দুর্যোগসহ সব ধরনের দুর্যোগ মোকাবেলা করবে আওয়ামী লীগ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও সঠিক পরামর্শে যেভাবে আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছি, তেমনি তার নেতৃত্বে আমরা বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলা করতে স্বক্ষম হব।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত এমপিসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওবায়দুল কাদেরঘূর্ণিঝড় বুলবুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT