চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ন ০৯, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A
আওয়ামী লীগ-মনোনয়ন ফরম

গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনয়ন ফরম বিতরণের মধ্য দিয়ে শুরু হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এরপরে রংপুরের পীরগঞ্জ আসনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মনোনয়ন ফরম দেয়া হয়, তার জন্য ফরম কেনেন চিফ হুইপ আ স ম ফিরোজ। তারপর নোয়াখালী ৫ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে ফরম গ্রহণ করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন।

রাজধানীর ধানমন্ডি ৩/এতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় শুক্রবার সকাল ১০টায় এই ফরম বিতরণ শুরু হয়।

মনোনয়ন ফরম বিতরণ শেষে ওবায়দুল কাদের সাংবাদিক বলেন, নির্বাচনের যাত্রা শুরু হয়েছে। সারা বাংলাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

তিনি অারো বলেন, অাজ থেকে মনোনয়ন প্রত্যাশীরা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের ৮টি বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে। অাওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার অাগ্রহ প্রচণ্ড। অাগামী ১১ নভেম্বর রোববার বিকাল সাড়ে তিনটায় মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় মনোনয়ন বিক্রির শেষ তারিখ ঠিক করা হবে বলে জানান কাদের।

Reneta

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, নির্বাচনের অাইন মেনেই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর অামরা একটা নিয়মের মধ্যে চলে গেছি। সংলাপের ফলাফল শূন্য এটা বলা যাবে না। তারা যে লিস্ট দিয়েছে তা নিয়ে কাজ শুরু করেছে।

তিনি অারো বলেন, তফসিল ঘোষণার কারণে তারা অান্দোলনের কর্মসূচি দেবে এটা গণতন্ত্রের পরিপন্থি। তাদের অান্দোলনে জনগণ সায় দেবে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কে এম নুরুল হুদা।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই চলবে ২২ নভেম্বর পর্যন্ত এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৯ নভেম্বর।  এবছর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরনির্বাচনমনোনয়ন ফরমলিড নিউজস্পিকার
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT