চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আউট নিয়ে অসন্তোষ, পাকিস্তান কোচের শাস্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ন ২৯, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সেঞ্চুরিয়নে সাউথ আফ্রিকা ও পাকিস্তানের প্রথম টেস্টে ঘটনার ঘনঘটা। মাত্র তিনদিনে শেষ হয় তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আবার এই ম্যাচে টেস্ট ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হন প্রোটিয়া পেসার ডেল স্টেইন। টেস্টের ইতিহাসে প্রথমবার দুই অধিনায়কের ‘কিং পেয়ার’ মানে উভয় ইনিংসে শূন্য রানে আউট হওয়ার ঘটনাও ঘটে, একদিকে সরফরাজ আহমেদ ও অন্যদিকে ফ্যাফ ডু প্লেসিস। ঘটনার ঘনঘটায় মিশে থাকল বিতর্কও। যে বিতর্কের রেশ ধরে ম্যাচ শেষে পাকিস্তান কোচকে সতর্ক করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ঘটনার সূত্রপাত সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের নবম ওভারে। ঝাঁপিয়ে পড়ে প্রোটিয়া ওপেনার ডিন এলগারের একটি ক্যাচ তালুবন্দি করেন প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা আজহার আলি। ক্যাচটি নিয়ে সংশয় থাকায় থার্ড আম্পায়ারের কাছে রিভিউ চান দুই অনফিল্ড আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও এস রবি। বেশ কয়েকবার রি-প্লে দেখার পর থার্ড-আম্পায়ারের সিদ্ধান্ত ডিন এলগারের পক্ষেই যায়। অর্থাৎ, নটআউট।

তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে হতবাক হয়ে যান পাকিস্তান ক্রিকেটাররা। সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় ড্রেসিংরুমের ব্যালকনিতে নিজের জায়গা ছেড়ে উঠে পড়েন পাকিস্তান কোচ মিকি আর্থারও। এরপর টেলিভিশন আম্পায়ার জোয়েল উইলসনের ঘরে ঢুকে সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করেন এ সাউথ আফ্রিকান কোচ। এরপর হতাশা প্রকাশ করে ঘর থেকে বেরিয়ে আসেন।

ঘটনাটি মোটেই ভালোচোখে নেননি ম্যাচ রেফারি ডেভিড বুন। ম্যাচ শেষে তার কৃতকর্মের জন্য মিকি আর্থারকে সতর্ক করেন ম্যাচ রেফারি। আইসিসি’র কোড অব কন্ডাক্টে দোষী সাব্যস্ত হওয়ায় একটি ডিমেরিট পয়েন্টও পেতে হয় পাকিস্তান কোচকে।

আর্থারের শাস্তি প্রসঙ্গে আইসিসি জানায়, ‘আন্তর্জাতিক একটি ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে এমন ভিন্নমত পোষণ করায় আইসিসি’র কোড অব কন্ডাক্টের ২.৮ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে আর্থারকে।’

এক্ষেত্রে পাকিস্তান দলের কোচকে কোনো জেরার মুখে পড়তে হচ্ছে না বলেও জানায় আইসিসি। আইসিসি’র লেভেল ওয়ানে ন্যূনতম শাস্তিতেই এযাত্রায় রেহাই পেলেন স্টেইন-আমলাদের সাবেক কোচ।

Reneta

পাকিস্তানের প্রথম ইনিংসে করা ১৮১ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২২৩ রানে অলআউট হয় সাউথ আফ্রিকা। দারুণ শুরুর পরও নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসের কারণে ১৯০ রানের বেশি করতে পারেনি সরফরাজ আহমেদের দল।

১৪৯ রানের লক্ষ্য পারি দিতেও বেগ পেতে হয়েছে স্বাগতিকদের। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় প্রোটিয়াররা। আড়াই দিনেই শেষ হয়ে যায় বোলিং দাপটের এই টেস্ট। তিন ম্যাচ সিরিজের পরেরটি শুরু হবে নতুন বছরের ৩ জানুয়ারি, কেপটাউনে।

Jui  Banner Campaign
ট্যাগ: মিকি আর্থারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT