চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাপ্পার গিটারে আইয়ুব বাচ্চুর সুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ন ২১, অক্টোবর ২০১৮
বিনোদন
A A
আইয়ুব বাচ্চু

শনিবার নিজ শহরে ফিরেছেন আইয়ুব বাচ্চু। যখনই তিনি রাজধানী শহর থেকে জন্ম শহরে ফিরতেন তাকে নিয়ে সেখানকার মানুষের আগ্রহ থাকতো সীমাহীন। তাকে এক নজর দেখতে লেগে যেত লম্বা লাইন। দূর দূরান্ত থেকে আসতো ভক্ত অনুরাগীরা। এবারও হয়নি তার ব্যতিক্রম। তাকে এক নজর দেখতে চট্টগ্রাম শহর লোকে লোকারণ্য ছিলো শনিবার সমস্ত দিন! তবে এবারের যাত্রায় তিনি ছিলেন নিথর! একদম চুপচাপ!

চট্টগ্রামে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে এলআরবির প্রতিষ্ঠাতা ও দেশের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে। আর এই দিনে আইয়ুব বাচ্চুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গিটারে সুর তুললেন দলছুট ব্যান্ডের জনপ্রিয় ভোকাল ও গিটারিস্ট বাপ্পা মজুমদার।

আইয়ুব বাচ্চুকে স্মরণ করে ‘ফেরারী এ মনটা আমার’ গানটির সুর গিটারে তুলে ফেসবুকে পোস্ট করেছেন বাপ্পা মজুমদার।

আইয়ুব বাচ্চুকে স্মরণ করে বাপ্পা মজুমদার লিখেন, এটা এবির জন্য ট্রিবিউট। এটা বাচ্চু ভাই এবং তার অজস্র সৃষ্টি, যেগুলো বাংলা মিউজিককে সমৃদ্ধ করেছে এবং দেশকে গর্বিত করেছে, সেগুলোর প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।

তিনি আইয়ুব বাচ্চুকে ধন্যবাদ জানিয়ে আরো লিখেন, আপনার মিউজিকের জন্য ধন্যবাদ বস। শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে পড়বে আপনাকে। আমার শ্রদ্ধা গ্রহণ করুন।

বৃহস্পতিবার সকালে নিজ বাসায় অচেতন হয়ে পড়েন আইয়ুব বাচ্চু। এরপর স্কয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাত্র ৫৬ বছর বয়সে আইয়ুব বাচ্চুর এই মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইয়ুব বাচ্চুগিটারফেরারী মনবাপ্পা মজুমদারলিড বিনোদনসুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রীড়াখাতের উন্নয়নে চীনের বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব সংস্কৃতি মন্ত্রণালয়ের

মার্চ ৩১, ২০২৬

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ব্যক্তি জীবনে কী প্রভাব পড়বে?

মার্চ ৩১, ২০২৬

একযুগের খরা কাটিয়ে চারবারের চ্যাম্পিয়ন ইতালি পারবে বিশ্বকাপ খেলতে?

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ, খতিয়ে দেখা হচ্ছে বাংলাদেশি-পাকিস্তানি যোগ

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT