বৃহস্পতিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রুপালী গিটার ছেড়ে চিরতরে চলে গেলেন সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু। রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়ার পর ৯টা ৫৫ মিনিটে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় টাইম লাইন জুড়ে শেয়ার হচ্ছে শোকবার্তা। মৃত্যুর খবর শুনে ভক্তদের ভিড় বাড়তে থাকে স্কয়ার হাসপাতালে। ভক্তরা তার এই চলে যাওয়াকে মেনে নিতে পারছেনা।







