গণতন্ত্র আর মানবাধিকারের দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রেই এখন ভয়, ক্ষোভ আর প্রতিবাদের ঢেউ। এর কেন্দ্রে রয়েছে একটি সংস্থা… আইস। এই সংস্থার দায়িত্ব অনিয়মিত অভিবাসী শনাক্ত ও গ্রেপ্তার, জাল কাগজপত্র ও মানবপাচার তদন্ত এবং আটক ব্যক্তিদের দেশছাড়া করা। কিন্তু আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে আইসের এক ভয়াবহ দিক, তাদের প্রশিক্ষণের ভয়াবহ অন্দরমহল।







