চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির মাস সেরার দৌড়ে নাহিদা আক্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ন ০৭, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
নাহিদা আক্তার
ফাইল ফটো

নাহিদা আক্তার ফাইল ফটো

নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় মেয়েদের বিভাগ থেকে জায়গা পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। টাইগ্রেস বোলারের সঙ্গে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ হওয়ার দৌড়ে আছেন পাকিস্তানের বোলার আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার হেইলি ম্যাথুজ।

মেয়েদের বিভাগে আইসিসির পুরস্কারের জন্য মনোনীত হওয়া বাংলাদেশের প্রথম ক্রিকেটার নাহিদা। জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১১ উইকেট নিয়েছিলেন।

যার মধ্যে ৫ উইকেট রয়েছে একটি। পরে হারারেতে বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানের বিপক্ষে নাহিদা নেন দুটি উইকেট। এ পারফরম্যান্স তাকে নিয়ে আসে সেরার লড়াইয়ে।

ছেলেদের বিভাগে সেরার লড়াইয়ে আছেন পাকিস্তান ওপেনার আবিদ আলি, নিউজিল্যান্ড পেসার টিম সাউদি ও অস্ট্রেলিয়ার ব্যাটার ডেভিড ওয়ার্নার।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা (ছেলে ও মেয়ে) দুজন ক্রিকেটারকে। ভোটিং প্যানেলে থাকেন ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। আইসিসির ওয়েবসাইটে গিয়ে সমর্থকদের ভোট দেয়ার সুযোগ রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: টিম টাইগ্রেসনভেম্বরনাহিদা আক্তারবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT