চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির বিশ্বকাপ সেরা দলে সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ন ১৫, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণায় সাকিব আল হাসানের নাম না দেখে অবাক হয়েছেন অনেক ক্রিকেটপ্রেমী। সাকিব নিজে কতটা আশাহত হয়েছেন জানা যায়নি! তবে সাকিব ও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, বিশ্বসেরা অলরাউন্ডারকে রেখেই সদ্যগত বিশ্বকাপের সেরা দল নির্বাচন করেছে আইসিসি।

ফাইনালের পরদিন সোমবার বিশ্বকাপের সেরা দল ঘোষণা করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। সেখানে বাংলাদেশ থেকে জায়গা মিলেছে কেবল সাকিবের। লিগপর্বের ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান ও ১১ উইকেট পাওয়া সাকিব সেরাদের সেরাতে থাকবেন সেটা অবশ্য অনুমিতই ছিল!

সেরা একাদশে সর্বোচ্চ চারজনের জায়গা হয়েছে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড থেকে। ওপেনার জেসন রয়, জো রুট, অলরাউন্ডার বেন স্টোকস ও পেসার জফরা আর্চার আছেন।

রানার্সআপ নিউজিল্যান্ডের দুজন আছেন সেরা দলে। এরমধ্যে কেন উইলিয়ামসনকে দেয়া হয়েছে অধিনায়কত্ব। তার সঙ্গে আছেন পেসার লোকি ফার্গুসন।

অস্ট্রেলিয়া ও ভারত থেকে জায়গা পেয়েছেন দুজন করে। অজি পেসার মিচেল স্টার্ক সদ্য শেষ হওয়া বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক, নিয়েছেন ২৭ উইকেট। আইসিসির দলে তার সঙ্গী উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।

আর ভারত থেকে আছেন এক আসরে রেকর্ড পাঁচ সেঞ্চুরিতে ৬৪৮ রান করে এবারের সর্বোচ্চ সংগ্রাহক হওয়া ওপেনার রোহিত শর্মা। তার সঙ্গী পেসার জাসপ্রীত বুমরাহ।

Reneta

সাবেক ক্রিকেটার ও সাংবাদিকদের নিয়ে গড়া পাঁচ সদস্যের কমিটি তৈরি করেছে বিশ্বকাপের এই সেরা দল। ইয়ান বিশপ, ইয়ান স্মিথ ও ইশা গুহ প্রতিনিধিত্ব করেছেন সাবেক ক্রিকেটারদের হয়ে। আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালার্ডাইসও আছেন ওই কমিটিতে। সাংবাদিকদের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ডেইলি মেইলের ক্রিকেট লেখক ও উইজডেন ক্রিকেট অ্যালমানাকের প্রধান সম্পাদক লরেন্স বুথ।

আইসিসির বিশ্বকাপ সেরা একাদশ
জেসন রয়, রোহিত শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), জো রুট, সাকিব আল হাসান, বেন স্টোকস, অ্যালেক্স ক্যারি(উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, জফরা আর্চার, লোকি ফার্গুসন ও জসপ্রীত বুমরাহ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

রেফারিদের সঙ্গে ‘গোপন’ যোগযোগ রিয়ালের, দাবি বার্সা সভাপতির

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার আড়ালে স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র: ইরানের স্পিকার

মার্চ ২৯, ২০২৬

সংসদ অধিবেশনে বিসিবি প্রসঙ্গে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মিশরে রাত ৯টার মধ্যে দোকান ও রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি: ডেপুটি স্পিকার

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT