চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিটি ডিভিশনের ওয়েবসাইট পুনরুদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ন ১৭, জুন ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ওয়েবসাইট হ্যাক

হ্যাক হওয়ার কয়েক ঘণ্টা পর ভারতীয় হ্যাকারদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ওয়েবসাইট। এখন ওই ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে এবং আবার আগের রূপে দেখা যাচ্ছে।

বাংলাদেশি হ্যাকাররা ভারতীয় কয়েকটি ওয়েবসাইট হ্যাক করায় পাল্টা আক্রমন হিসেবে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ওয়েবসাইট হ্যাক হয়। হ্যাক হওয়ার কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইট পুনরুদ্ধার এবং হ্যাকিংয়ের ঘটনা তদন্তে আইসিটি বিভাগ কাজ শুরু করে।

আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘শুক্রবার বাংলাদেশি হ্যাকাররা ভারতীয় কয়েকটি ওয়েবসাইট হ্যাক করে। ওই হামলার জবাবে আমাদের ওয়েবসাইট পাল্টা হামলার শিকার হয়’

শনিবার দুপুরে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট হ্যাক হয়। এসময় http://www.ictd.gov.bd ঢুকে দেখা যায়, সেখানে ইংরেজিতে ‘হ্যাকড বাই রাহু/ ডিড ইট ফর ইন্ডিয়া/ ইওর ওয়েবসাইট ইজ ওনড বাই আস’ লেখা রয়েছে। এখন পর্যন্ত উক্ত ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।

এর আগে ২০১৫ সালের ৪ জুলাই আইসিটি বিভাগের একটি সাব-ডোমেইন হ্যাক হয়েছিল। তখন ‘এইচ ফোর সিকে থ্রিআর জিরো জিরো সেভেন’ নামের একটি হ্যাকার গ্রুপ ওয়েবসাইটটি হ্যাক করে। কিন্তু সেই ওয়েবসাইট খুব দ্রুত সময়ে পুনরুদ্ধার করা হয়েছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিটি ওয়েবসাইটআইসিটি ওয়েবসাইট হ্যাকওয়েবসাইট হ্যাকসাইবার অ্যাটাকসাইবার হামলাহ্যাকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT