চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল: সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিসিআই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ন ১২, এপ্রিল ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২০ সালের আইপিএল নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। ক্রিকেটের জনপ্রিয় আসরটিকে ঘিরে পরের কোনো সিদ্ধান্ত দেয়ার আগে সরকারের দিকে তাকিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডটি।

‘১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত আছে। আমরা সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় আছি। বাকি যা কিছু এরপর হবে।’ বার্তা সংস্থা এএনআইকে এমনই জানিয়েছেন বিসিসিআইয়ের একজন কর্মকর্তা।

২৯ মার্চ থেকে শুরুর সিদ্ধান্ত থাকলেও করোনাভাইরাসের কারণে ১৩তম আসর ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দিয়েছে আইপিএল গভর্নিং বডি।

দেশটির বর্তমান পরিস্থিতি বলছে এপ্রিলে কোনভাবেই আইপিএল শুরু করতে পারবে না ভারত। ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়েছে অনেক রাজ্য সরকার। মেয়াদ বাড়িয়েছে পাঞ্জাব, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র।

রাজ্যগুলো যখন এভাবে নিজেদের প্রবেশ দুয়ার লকডাউন করে দিচ্ছে সেখানে আইপিএল আয়োজনের আর কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে বিসিসিআইয়ের সেই কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা হয়তো কয়েকদিনের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বসবো। এর আগে কোনো সিদ্ধান্ত নয়। আমরা নিবিড়ভাবে অবস্থা পর্যবেক্ষণ করছি।’

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,৫০৪ জনে। মারা গেছেন ২৯০ জন।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২০বিসিসিআইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশি পণ্যের শুল্কহার ২০ থেকে ১৯ শতাংশ করলো যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT