ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর ফাইনাল ম্যাচে মাঠে থাকবেন বলিউডের অনেক নামিদামি তারকা। রোববার কলকাতার ইডেন গার্ডেন এ বহুল প্রতিক্ষিত ফাইনাল ম্যাচে অংশ নিবেন জোয়া আখতারের নতুন সিনেমা ‘দিল ধাড়কানে দো’র এর পুরো টিম।
ফাইনালে অংশ নেওয়া চেন্নাই সুপার কিং এবং মুম্বাই ইন্ডিয়ানস এই দু’দলকে সর্মথন করতে মাঠে থাকবেন অনিল কাপুর, ফারহান আখতার, রণভীর সিং, অানুশকা শর্মা,এবং শেফালী সাহা।
প্রচারের জন্য আইপিএল ফাইনাল ম্যাচের মাঠকে বেছে নিয়েছেন পরিচালক। তিনি মনে করেন, আম জনতার কাছে পৌঁছার জন্য এই ম্যাচটিতে সিনেমার পুরো টিমের জন্য অত্যন্ত দরকারি। তবে প্রচারের পাশাপাশি ফাইনালে অংশ নেয়া দুই দলকে পুরোপুরি সাপোর্ট করবে ‘দিল ধাড়কানে দো’র টিম।
রোববার সারাদিন কলকাতার বিভিন্ন জায়গায় সিনেমা প্রচারে ব্যস্ত থাকবে ‘দিল ধাড়কানে দো’র তারকারা। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ জুন মুক্তি পাবে জোয়া আখতারের এই ছবিটি।







