চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলের পর কারস্টেনকে পাওয়ার আশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ন ২৭, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

হাথুরুসিংহে চলে যাওয়ার পর কোচ আনতে কূল-কিনারা খুঁজে পাচ্ছে না বিসিবি। অব্যাহত চেষ্টার ধারাবাহিকতায় একেরপর এক নাম সামনে আসে, কিন্তু কোচ পায় না বাংলাদেশ দল। মঙ্গলবার মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, আইপিএলের পর গ্যারি কারস্টেনকে পাওয়ার আশা করছে বোর্ড। সেটিও আবার কেবল টিম কনসালটেন্ট হিসেবে।

হেড কোচ বিষয়ে মীমাংসা বেশিদূর যে গড়ায়নি, সেটিও বেরিয়ে এল জালান ইউনুসের কথায়, ‘আমরা আসলে এখনও চেষ্টা করছি। নির্দিষ্ট কোন কোচ এখনও পাইনি, কিন্তু চেষ্টা করা হচ্ছে। জুনে উইন্ডিজের সাথে সিরিজ আছে, তার আগেই কোচ নিয়োগের চেষ্টা চলছে। কয়েকজনের সাথে কথা বলেছি আমরা। আমাদের যেসব চাহিদা, সেসব অনেকে পূরণ করতে পারছে না, তাই দেরিটা হচ্ছে।’

কোচ হওয়ার দৌঁড়ে তালিকায় কারা এগিয়ে সেটি অবশ্য বললেন না বিসিবির এ পরিচালক। ঘুরেফিরে টানলেন গত কিছুদিন উচ্চারিত হওয়া নামই, ‘এটাতো জানেন, বলা হয় না কোন সময়। টিম কনসালটেন্ট হিসেবে গ্যারি কারস্টেনের নাম আগেই বলেছেন বোর্ড সভাপতি। কারস্টেন আছেন তালিকায়। তবে উনি আসবেন টিম কনসালন্টেন্ট হিসেবে। পাকাপাকিভাবে আলাপ এখনও হয়নি। আশা করি আইপিএলের পরে হবে।’

জালাল ইউনুসের কথায় পরিষ্কার কারস্টেন হেড কোচের পদে আসছেন না। কেবল পরামর্শক হিসেবে আসার কথায় এগোচ্ছেন তিনি। সেটা হতে পারে অনূর্ধ্ব-১৯, এ-দল, বাংলাদেশ ক্রিকেটের সব বিভাগের সঙ্গেই। তবে এই সাউথ আফ্রিকান সাবেকের সঙ্গে চুক্তিটা হলে হবে ফুল টাইম এবং লম্বা সময়ের জন্যই।

জালাল ইউনুস

সেই চুক্তির ব্যাপারেও আইপিএলের আসন্ন আসরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বিসিবিকে। বোর্ড অবশ্য আশাবাদী বলেই জানালেন জালাল ইউনুস, ‘আগের আলাপ আলোচনা অনুযায়ী এরকমই আছে। যেহেতু আইপিএলের পর আমাদের সাথে চূড়ান্ত একটা এগ্রিমেন্ট করবে, সেজন্য আমরা অপেক্ষা করছি। দেখা যাক কি হয়।’

ব্যাটিং কনসালটেন্ট হিসেবে নিল ম্যাকেঞ্জির আশাও ছাড়েনি বিসিবি। তবে এই প্রোটিয়া সাবেকের ব্যাপারেও এখনও কিছু নিশ্চিত করতে পারেনি বোর্ড।

Reneta

আপদকালীন হেড কোচ হিসেবে সদ্যগত নিধাস ট্রফিতে ওয়ালশকে দায়িত্ব সঁপেছিল বিসিবি। বাংলাদেশ ফাইনালে ওঠে টাইগারদের এই নিয়মিত বোলিং কোচের অধীনে। তবে বিসিবি তাকে সামনে কেবল বোলিং কোচের দায়িত্বেই যে রাখতে চায় সেটিও বোঝা গেল জালাল ইউনুসের কথায়।

‘ওয়ালশের বিষয়টা বোর্ডের সিদ্ধান্ত। এই মুহূর্তে বলা মুশকিল। আমরা আশা করছি জুনে উইন্ডিজ সিরিজের আগে কোচ পেয়ে যাবো। যদি না পাই তাহলে বোর্ড থেকে একটা সিদ্ধান্ত দেয়া হবে। কোর্টনি ওয়ালশ কোচ থাকবে কি থাকবে না সেটা বোর্ডের সিদ্ধান্ত। তার দায়িত্ব নিধাস ট্রফি পর্যন্তই ছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারস্টেনবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিবগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৪৭ সদস্যের উপজেলা কমিটি

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অধিবেশনের ফাঁকে দর্শক গ্যালারিতে থাকা শহীদ পরিবার ও আহতদের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এপ্রিল ৫, ২০২৬

আর্টেমিস-টু মিশনের ওরিয়ন মহাকাশযান অর্ধপথে

এপ্রিল ৫, ২০২৬

দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় হামের জরুরি টিকা শুরু

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT