চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সাদা রঙের ইয়াবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ন ২১, অক্টোবর ২০১৮
অপরাধ
A A

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গোলাপি রঙের বদলে সাদা রঙের ইয়াবা বাজারে নিয়ে এসেছে মাদক ব্যবসায়ীরা।

শনিবার গভীর রাতে রাজধানীর পশ্চিম রামপুরা উলন রোডের থাই আবাসিক এলাকার সামনে থেকে ৮০ পিস সাদা রঙের ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস্) এ এস এম সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতে মাদক ব্যবসায়ী চক্রটি মিয়ানমার হতে গোলাপি রঙের ইয়াবার পরিবর্তে সাদা রঙের ইয়াবা ট্যাবলেট বাজারে এনেছে।

আসামি মো. রাজিব মোল্লা (২২) দীর্ঘদিন যাবত ঢাকা শহরের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করত। সম্প্রতি মাদক বিরোধী অভিযানে কোনঠাসা হয়ে নিত্যনতুন কৌশলের অংশ হিসেবে সে মিয়ানমারের সীমান্তবর্তী টেকনাফের এক মাদক ব্যবসায়ীর সহায়তায় মিয়ানমারে তৈরি সাদা রঙের ইয়াবা ট্যাবলেট বাজারে এনে বিক্রি শুরু করে।

সাখাওয়াত হোসেন জানান, নতুন সাদা ইয়াবাগুলো র‌্যাবের দ্বারা জব্দ করার পরপরই মাদক পরীক্ষাগারে পাঠানো হয় এবং এতে ইয়াবা তৈরিতে ব্যবহৃত নিষিদ্ধ অ্যামফিটামিন উপাদান পাওয়া যায়।

Reneta

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট বিক্রি কষ্টসাধ্য হওয়ায় মাদক ব্যবসায়ী চক্রটি ইয়াবা ব্যবসার নতুন কৌশল হিসেবে এই সাদা রঙের ইয়াবা ট্যাবলেট বিক্রি শুরু করে।

সাখাওয়াত আরো জানান, আসামি রাজিব এর আগেও ইয়াবা ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিল এবং একাধিকবার জেলহাজত খেটেছে। চক্রটি বেশ কিছুদিন ধরে এই সাদা ইয়াবাটি মিয়ানমার থেকে নিয়ে এসে ব্যবসা করছে। এই চক্রের অন্যান্য সদস্যদের আটক করতে র‌্যাবের প্রচেষ্টা অব্যাহত আছে।

আসামির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াবাইয়াবাসহ আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT