দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই আইন প্রযোগকারী সংস্থার একজন সদস্য তার সহকর্মীদের হাতে ধর্ষিত হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
রোববার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, এর পিছনের প্রধান কারণ ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন। এভাবে চলতে থাকলে দেশ নৈরাজ্যকর পরিস্থিতির দিকে এগিয়ে যাবে।
শনিবার পুলিশের এক এএসআই এবং তার সহযোগীদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ আনে ঢাকার একটি থানায় কর্মরত এক নারী পুলিশ কনস্টেবল । তার অভিযোগ, মামলা করতে চাইলে মামলা না নিয়ে খিলগাঁও থানার ওসি দু’জনের আবার বিয়ের উদ্যোগ নেন। কিন্ত ওই নারী চাকরি না ছাড়ায় আবারো বিয়েতে রাজী হননি সাবেক স্বামী কলিমুর রহমান।






