খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন: আইন আইনের গতিতে চলবে, আইন জিয়াউর রহমানের গতিতে চলবে না। মানবিকতা আন্দোলনের মধ্য দিয়ে কামাই করা যায় না।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন-সংলগ্ন সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেনি।
আইনমন্ত্রী বলেন: কথায় আছে, দাঁড়াতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়। আর শুইতে দিলে ঘুমাতে চায়। এখন বলে বিদেশে যেতে দিতে হবে। আইনে একটা দরখাস্ত যদি নিস্পত্তি হয়ে থাকে, সে নিস্পতিকৃত দরখাস্ত পুনঃবিবেচনা করার সুযোগ থাকে না।
তিনি আরো বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য ১৫ জন আইনজীবী আমার সাথে দেখা করেছেন। আমি তাদের দাবি নাকচ করেছি, তা ঠিক। তারপরও আমি সব কিছু দেখার জন্য সময় নিয়েছে।
গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া । এর আগেও দু’দফায় খালেদার জিয়া এ হাসপাতালে চিকিসাধীন ছিলেন। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। তার দল বিএনপির পক্ষে থেকে বারবার বলা হচ্ছে খালেদার জিয়া গুরুতর অসুস্থ, তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।








