চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএস হটাতেই অাসাদের অপসারণ জরুরি: ওবামা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ পূর্বাহ্ন ৩০, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়াকে আইএস’র দখলমুক্ত করতে হলে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সরে দাঁড়াতে হবে। তিনি বলেন, এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুদ্ধ হবে দীর্ঘমেয়াদী। এদের হারানো তখনই সম্ভব হবে যদি আসাদ পদত্যাগ করেন।

আইএস নিয়ন্ত্রণ বিষয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত এক সম্মেলনে ওবামা বলেন, আইএসকে পরাজিত করতে সামরিক, গোয়েন্দা, অর্থনৈতিকসহ সম্ভাব্য সব ধরনের হাতিয়ার ব্যবহার করেও এর প্রসার ঠেকানো যাচ্ছে না।

আইএস সিরিয়া ও ইরাকে শেকড় গেঁড়ে বসেছে। তাই ওবামা মনে করেন এদের হারাতে ‘একজন নতুন (সিরিয়ান) নেতার প্রয়োজন, যার সরকার সিরিয়ার জনগণকে একত্রিত করে জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়বে।’

‘এ লড়াই শুধু কোনো একটি দলের বিরুদ্ধে নয়। এ লড়াই তাদের মতাদর্শের বিরুদ্ধে,’ সম্মেলনে বলেন মার্কিন প্রেসিডেন্ট।

সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও বলেন, সিরিয়ায় সরকারের পরিবর্তনকে যুক্তরাজ্য সমর্থন দিয়ে যাবে।

এর আগেও সিবিএস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেছিলেন, সিরিয়া থেকে আইএসকে সরানো মানে আসাদকে সরানো। ‘আসাদ তার জনগণের সঙ্গে যা করছেন, সে কারণেই এতো মানুষ রোজ আইএস-এ যোগ দিচ্ছে এবং আইএস’র হয়ে যুদ্ধ করছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: আইএস-সিরিয়াবারাক ওবামা
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT