জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ যোগ দিতে সিরিয়া ও ইরাকের উদ্দেশ্যে রওনা হওয়া ১৪ জন ভারতীয় প্রকৌশল শিক্ষার্থীকে হায়দ্রাবাদ এয়ারপোর্টে গ্রেফতার করেছে পুলিশ।
হায়দ্রাবাদের এক প্রকৌশল শিক্ষার্থী মোহাম্মদ আতিফ ওয়াসিম আইএস-এর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সিরিয়ায় নিহত হওয়ার পর ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই ঘটনার সঙ্গে সম্পর্ক আছে এমন শিক্ষার্থীদের ওপর নজর রাখতে শুরু করেন।
ভারতীয় শিক্ষার্থীদের আইএস-এ যোগদান বন্ধ করতে দেশটির গোয়েন্দা সংস্থা অপারেশন ‘চক্রভিউ’ চালু করেছে। যেখানে শিক্ষার্থীদের ভালো পরামর্শ দেয়া হয়।
পুলিশ জানায়, আদিলাবাদ জেলার মাঙ্করিয়ালের এই যুবক আইএস-এ যোগ দিতে লন্ডন থেকে সিরিয়ায় পালিয়ে যান। লন্ডনে তিনি প্রকৌশল বিষয়ে পড়াশুনা করতেন।
তার পরিবার জানান, ২ সপ্তাহ আগে ২৮ বছরের এই যুবক নিহত হয়। গত ২৪ এপ্রিল আইএস থেকে একটি চিঠি পাঠিয়ে জানানো হয় যুদ্ধে তাদের ছেলে মারা গেছে।
এরপর তারা পুলিশকে চিঠির বিষয়টি জানান।
পুলিশের ধারণা, করিমনগর থেকে আরেকজন যুবক তার সঙ্গে সিরিয়ায় পালিয়ে গেছেন। পুলিশ এই যুবকটির বিষয়ে তদন্ত করছেন।







