চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাল্লেগ্রি’র সঙ্গে পিএসজিতে রোনালদোও!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ন ২০, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

জুভেন্টাস ছাড়ার ঘোষণা দিয়েছে ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রি। এই খবর এখন পুরনো। কিন্তু তুরিন ছেড়ে কোথায় যাবেন তিনি? কেউ বলছেন বার্সেলোনা, কেউ আবার খবর দিচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন খবর স্পেন-ইংল্যান্ড নয়, ফ্রান্সের পথে আছেন রোনালদো-দিবালাদের বস।

অ্যাল্লেগ্রির সঙ্গে আরও বড় খবর, মাত্র এক মৌসুম না যেতেই জুভেন্টাস ছাড়ছেন রোনালদো। তিনি আবার কোথায় যাচ্ছেন? খবর, এক বছরের বস অ্যাল্লেগ্রির পেছনে পেছনে ফ্রান্সকেই গন্তব্য হিসেবে নিয়েছেন তিনি। অর্থাৎ গুরু-শিষ্য যাচ্ছেন পিএসজিতে।

জুভেন্টাসের হয়ে টানা অষ্টম শিরোপা জয়ের পর গত মঙ্গলবার ক্লাব ছাড়ার ঘোষণা দেন অ্যাল্লেগ্রি।

দারিও গোল জানাচ্ছে, অ্যাল্লেগ্রির পরবর্তী গন্তব্য লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি। ফরাসির জায়ান্টদের বর্তমান কোচ টমাস টুখেল প্রায় ক্লাব ছাড়ার শেষ পর্যায়ে রয়েছেন। তার জায়গাতেই অ্যাল্লেগ্রিকে চান ক্লাবের আরব মালিক।

কোচ টুখেলের সঙ্গে লিগ ওয়ানে ভবিষ্যৎ অনিশ্চিত স্ট্রাইকার এডিনসন কাভানিরও। এই মৌসুমে দলের হয়ে খুব একটা আলো ছড়াতে পারেননি উরুগুয়েন তারকা। দুই সতীর্থ কাইলিয়ান এমবাপে ও নেইমার তার চেয়ে গোলের সংখ্যায় এগিয়ে আছেন।

তাছাড়া ইনজুরি নিয়ে তিন মাস মাঠের বাইরে থাকা নেইমার মাঠের বাইরেও নানা বিতর্কিত ইস্যুতে জড়িয়েছেন। আগামী দলবদলের বাজারও তাকে ঘিরে সরগরম। স্প্যানিশ বিভিন্ন মিডিয়ার খবর, নেইমার শেষ পর্যন্ত ক্লাব ছেড়ে গেলে তাকে বিক্রি করে দেয়া অর্থ দিয়ে রোনালদোর দিকে ছুটবে পিএসজি।

Reneta

২০১৮-১৯ মৌসুম অ্যাল্লেগ্রি’র অধীনে খেলেছেন রোনালদো। দুজনের বোঝাপড়াও ভালো। একাধিকবার একে-অপরের প্রশংসা করেছেন। এখন গুজব পিএসজিতে দুজন আবার একসঙ্গে কাজ করতে চান। নেইমার-কাভানিকে শেষ পর্যন্ত আটকাতে না পারলেও ফ্রেঞ্চ রাজধানীতে দেখা যেতে পারে সিআর সেভেনকে।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যালেগ্রিজুভেন্টাসরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT