চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যামোনিয়া গ্যাস সতর্কতায় দরজা-জানালা খোলা রাখার পরামর্শ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ন ২৩, আগস্ট ২০১৬
পরিবেশ
A A

ট্যাংক বিস্ফোরণে ছড়িয়ে পরা অ্যামোনিয়া গ্যাসে অসুস্থদের অবস্থা এখন ভালো, তারা সুস্থ হয়ে উঠছে। রোগী আসার পরিমাণও কমে আসছে। স্থানীয় ঘরবাড়িগুলোর দরজা-জানালা খোলা রাখার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। আক্রান্তদের বেশি করে পানি এবং শিশুদের বেশি করে দুধ খাওয়াতেও বলেন তিনি।

সোমবার রাত ১০ টায় চট্টগ্রাম ডিএপি সার কারখানার ড্যাব প্ল্যান্টের ৫ হাজার টন ধারণ ক্ষমতার অ্যামোনিয়া ট্যাংকে বিস্ফোরণে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়।  এই গ্যাস দক্ষিণের বাতাসে উত্তর দিকে কাফকো, কর্ণফুলী নদী, পতেঙ্গা নেভাল, ১৫নং, বিমান বন্দর, বিজয়নগর, স্টীল মিল বাজার, কাটগড়, আগ্রাবাদ সহ কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল সেলিম জাহাঙ্গীর বলেন, রোগীদের অবস্থা ভালো আছে এবং তারা সুস্থ হয়ে উঠছে। হাসপাতালে রোগী আসার হারও এখন কমে গেছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, রোগীদের কাছে প্রয়োজনীয় সকল ওষুধ সরবরাহে যাতে কোন বাধা না থাকে, সেবিষয়েও কর্তৃপক্ষ সচেতন। যারা আছে তাদেরকে ভালোভাবে ম্যানেজ করা হচ্ছে। আমরা আশাবাদী যে আমাদের রোগীদের কোন অসুবিধা হবে না।

চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকি বলেন, অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন যত বেশি থাকে তত নাক মুখ দিয়ে ঢুকে ফুসফুসের ইনজুর হয়, এআরডিএস ডেভেলপ করে। যত দূরে যায় এটা হালকা হয়ে যায় ক্ষতির পরিমাণ কমে যায়। ওই এলাকার দরজা জানাল বন্ধ না রেখে খোলা রাখার পরামর্শ দেন তিনি।

তিনি সাবধানতা ও করণীয় বিষয়ে বলেন, “দরজা-জানালা খোলা রাখলে জিনিসটা পাতলা হয়ে যাবে। ঘরের ফ্যান ছেড়ে দিতে হবে ও দরজা জানালা খোলা রাখতে হবে। নাক-মুখ যাতে কেউ ঢেকে না রাখে। ঢেকে রাখলে এটার কনসেন্ট্রেশন বেড়ে যাবে।

Reneta

কেউ আক্রান্ত হলে করণীয় সর্ম্পকে তিনি বলেন, কেউ আক্রান্ত হলে তাকে বেশি পরিমাণে পানি খাওয়াতে হবে এবং ছোট বাচ্চার ক্ষেত্রে বেশি করে দুধ খাওয়াতে হবে।

ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট পানি ছিটিয়ে রাত ৩টার দিকে অ্যামোনিয়া গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যামোনিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT