চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ডারসনের মাইলফলকের দিনে প্রোটিয়াদের টানলেন ডি কক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ অপরাহ্ন ২৬, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

২২ গজে অনন্য নজির গড়লেন জেমস অ্যান্ডারসন। বিশ্বের প্রথম বোলার হিসাবে খেলে ফেললেন ১৫০টি টেস্ট। তার আগে কোনো স্পেশালিস্ট বোলারের এই কৃতিত্ব নেই। ইংলিশ পেসারের রেকর্ডের দিনে বিপদে পড়েছিল সাউথ আফ্রিকা। সেখান থেকে দলকে টানলেন কুইনটন ডি কক।

সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই এই মাইলস্টোন স্পর্শ করলেন এই প্রজন্মের অন্যতম সেরা ফাস্টবোলার অ্যান্ডারসন। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বক্সিং-ডে টেস্ট শুরুর আগে অ্যান্ডারসনের হাতে বিশেষ ক্যাপ তুলে দেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হুসেইন।

রেকর্ডের এই ম্যাচে প্রথম উইকেটটিও নেন অ্যান্ডারসন। এদিন টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জো রুট। ডিন এলগার ও এইডেন মার্করাম ব্যাট করতে নামেন। অ্যান্ডারসন বল হাতে শুরু করেন। প্রথম ওভারের প্রথম বলেই এলগারকে আউট করে দেন তিনি। জস বাটলারের হাতে ক্যাচ তুলে দেন প্রোটিয়া ওপেনার। রায়ান সাইডবটম, জিওফ আর্নল্ড ও মরিস টেটের পর অ্যান্ডারসন ইংল্যান্ডের চতুর্থ বোলার; যিনি টেস্ট ম্যাচের প্রথম বলেই উইকেট নেয়ার স্বাদ পান। আর্নল্ড আবার এই কৃতিত্ব দু’বার দেখিয়েছেন।

অ্যান্ডারসনের দেখানো পথ অনুসরণ করেন অন্যরা। ইংলিশ পেস আক্রমণের তোপে ১০০ রানের আগেই চার উইকেট হারায় প্রোটিয়ারা। সেখান থেকে দলকে টানে ডি কক। তবে দলে টানলেও শেষ পর্যন্ত আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে। পাঁচ রানে জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তার। ৯৫ রান করে আউট হন ডি কক।

ডি কক ছাড়া প্রোটিয়াদের হয়ে বলার মতো ইনিংস খেলেছেন জুবায়ের হামজা ৩৯, ডোয়েন প্রিটোরিয়াস ৩৩, ফ্যাফ ডু প্লেসিস ২৯ ও ভারনন ফিল্যান্ডার অপরাজিত ২৮। আট ওভার বাকি থাকতেই দিনের খেলা শেষ হয়ে যায়। তাকে ৯ উইকেটে ২৭৭ রান তোলে সাউথ আফ্রিকা।

ইংল্যান্ডের হয়ে স্যাম কারেন ৪টি ও স্টুয়ার্ট ব্রড তিনটি উইকেট নেন। এছাড়া আর্চারের দখলে এক উইকেট।

Reneta

২০০৩ সালে ২২ মে মাত্র ২০ বছর বয়সে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয় অ্যান্ডারসনের। এখন সর্বকালের সেরা পেসারদের তালিকায় নিজের নাম নথিভুক্ত করে ফেলেছেন তিনি। ২৬.৯৪ গড়ে অ্যান্ডারসন নিয়েছেন ৫৭৬টি উইকেট।

এর আগে শেন ওয়ার্নের ঝুলিতে ছিল বোলার হিসাবে সর্বাধিক টেস্ট খেলার কৃতিত্ব। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে অজি কিংবদন্তি ১৪৫টি ম্য়াচ খেলেছিলেন। ওয়ার্নের পরে তিনে রয়েছেন অ্যান্ডারসনের সতীর্থ ব্রড। ১৩৫ নম্বর টেস্ট খেলছেন তিনি।

ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক টেস্ট খেলা ক্রিকেটারদের তালিকায় দুই আছেন অ্যান্ডারন। একে অ্যালিস্টর কুক (১৬১)। এরপর অ্যান্ডারসন, ব্রড, অ্যালেক স্টুয়ার্ট (১৩৩)। পাঁচে ইয়ান বেল/ গ্রাহাম গুচ (১১৮)।

সার্বিক বিচারে সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটারদের তালিকায় সাত নম্বরে অ্যান্ডারসন। সবার উপরে শচীন টেন্ডুলকার (২০০টি টেস্ট), দুই নম্বরে রিকি পন্টিং ও স্টিভ ওয়াহ (১৬৮), তিনে জ্যাক ক্যালিস (১৬৬), চারে শিবনারায়ণ চন্দরপল ও রাহুল দ্রাবিড় (১৬৪)। এরপর পাঁচে অ্যালিস্টার কুক (১৬১) ও ছয়ে অ্যালান বর্ডার (১৫৬)।)

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যান্ডারসনডি ককলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এমপিদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT