চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুস্থতার পথে বাফুফের ফজলুর রহমান বাবুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ন ২৮, ফেব্রুয়ারি ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য এবং গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৭ জানুয়ারি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন ফজলুর রহমান। হার্টে কয়েকটি ব্লক ধরা পড়ে। এনজিওগ্রাম শেষ হওয়ার পর বিশেষজ্ঞ ডাক্তার তাকে বাইপাস করার পরামর্শ দেন।

কয়েকদিন হাসপাতালে থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরে আসেন। পরে ৫ ফেব্রুয়ারি অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ খো খো ফেডারেশনের এই সাধারণ সম্পাদক। সেখানেই বাইপাস সার্জারি হয়।

এখন তিনি ডা. জুলফিকার হায়দারের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন।

অসুস্থতার সময়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাফুফের সহসভাপতি বাদল রায়, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, শওকত আলী খান জাহাঙ্গীর, জাকির হোসেন চৌধুরী, ঢাকা সোনালী অতীত ক্লাবের সহসভাপতি হাসানুজ্জামান খান বাবলু এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তার দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন, বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরাম এবং বাংলাদেশ খো খো ফেডারেশন।

Jui  Banner Campaign
ট্যাগ: ফজলুর রহমানবাফুফে
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপ না খেলা নিয়ে বিতর্কিত বক্তব্যে আবারও ইউটার্ন আসিফ নজরুলের

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT