চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্রোপচারের পর প্রথম পা দেখালেন নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ন ২৭, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ঠিক কবে মাঠে ফিরতে পারবেন, সেটা এখনো অনিশ্চিত। তবে ফেরার অনিশ্চিয়তার মধ্য স্বস্তির খবর দিলেন নেইমার। তিনি যে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তা অস্ত্রোপচার করা পায়ের ছবি পোস্ট করে জানিয়ে দিলেন ব্রাজিল তারকা। মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ছবি পোষ্ট করেছেন নেইমার।

ব্রাজিল আশা করছে বিশ্বকাপের দলে তারা সেরা তারকা নেইমারকে ফিরে পাবে। তবে রাশিয়ায় তিনি ফিরতে পারবেন কিনা সেটা জানাতে না পারলেও এই ফরোয়ার্ড তার গোড়ালির অবস্থা দেখিয়েছেন।

পিএসজি তারকা এখন বেশ সুস্থ। ফাঁকা থাকলে সময় দিচ্ছেন দর্শনার্থীদের। দুদিন আগেই তার সঙ্গে দেখা করেছেন ব্রাজিলের উঠতি তারকা ভিনসিয়াস জুনিয়র।

গত মাসে ফরাসি লিগে পিএসজির মাঠে মার্সেইকে ৩-০ গোলে হারানোর ম্যাচে গোড়ালিতে মারাত্মক আঘাত পান নেইমার। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্ট্রেচারে করে বাইরে নিতে হয় তাকে।

পরে জানা যায় নেইমারের পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল হাড় ভেঙে গেছে। এরপরই ব্রাজিলের বেলো হরিজন্তেতে হয় অস্ত্রোপচার। প্রায় পৌনে দুই ঘণ্টার মত সময় লাগে নেইমারের অস্ত্রোপচারে।

চিকিৎসকদের তথ্য মতে, নেইমারের সেরে উঠতে আড়াই থেকে তিন মাসের মত সময় লাগতে পারে। আশা করা হচ্ছে, পিএসজির হয়ে চলতি মৌসুম শেষ হয়ে গেলেও আসছে ১৪ জুন শুরু হতে যাওয়া রাশিয়া বিশ্বকাপে তিনি ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

গার্দিওলার মতে আর্সেনালের বিপক্ষে সিটির ম্যাচটি প্রিমিয়ার লিগ ফাইনাল

এপ্রিল ১৩, ২০২৬

হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এপ্রিল ১৩, ২০২৬

মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

এপ্রিল ১৩, ২০২৬

ইরানে নতুন করে হামলার কথা ভাবছেন ট্রাম্প: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

এপ্রিল ১৩, ২০২৬

আজ চৈত্র সংক্রান্তি: বিদায়ের সুরে নতুন বছরের আহ্বান

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT