চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় অ্যাশেজ হবে, রুটই নেতৃত্ব দেবেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ন ০৬, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বছরের শেষাংশে অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া অ্যাশেজ নিয়ে শঙ্কা-দুশ্চিন্তার মেঘ কেটে যাচ্ছে। আশার আভা ছড়ানো খবর, ইংল্যান্ড দলের সম্মতি পেয়ে গেছে দেশটির ক্রিকেট বোর্ড। নেতৃত্ব দেবেন জো রুটই। শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষা।

আসছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ব্রিসবেনের গ্যাবায় মাঠে গড়ানোর সূচি আছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ধ্রুপদী লড়াই অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের। সব ঠিকঠাক ছিল। কিন্তু কদিন আগে ইংলিশ অধিনায়ক জো রুটের এক মন্তব্যের পর ধোঁয়াশা তৈরি হতে থাকে।

রুট বলেছিলেন, তিনি অ্যাশেজে খেলার জন্য মুখিয়ে আছেন। কিন্তু অস্ট্রেলিয়ায় নেতৃত্ব দিতে যাবেন কিনা সেটি নিশ্চিত নন। এরপর জমে ওঠে কথা চালাচালির লড়াই। অজিদের হয়ে মুখ খোলেন টিম পেইন। স্পষ্ট করে জানিয়ে দেন- রুট আসুক না আসুক, অ্যাশেজ ঠিক সময়েই হবে।

আসল গোলটা বেধে গেছে মহামারী পরিস্থিতি নিয়ে। অস্ট্রেলিয়ায় পৌঁছে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে ইংলিশ ক্রিকেটারদের। সেটা না হয় করা গেল, সেটা সবার জন্যই প্রযোজ্য, ইংল্যান্ড ক্রিকেটাররা ব্যতিক্রম হবেন কেনো!

গোলটা আরও বেশি তালগোল বাধতে থাকে যখন কড়া কোয়ারেন্টাইনের নানান ফাঁকফোকর সামনে আসতে থাকে। সফরকারী দলকে এক রাজ্য থেকে আরেক রাজ্যে ভ্রমণেও কোয়ারেন্টাইন করার শর্ত আছে অ্যাশেজ পরিকল্পনা খাতায়। পরিবারের সদস্যদের সঙ্গী করায় কড়া বিধিনিষেধ, টানা জৈব সুরক্ষা-বলয়ে থাকার ধকল, মানসিক ক্লান্তি, সব মিলিয়ে শঙ্কার মেঘ জমে গিয়েছিল কয়েক স্তরে।

সেটাই কাটতে শুরু করেছে বলে খবর। ইংল্যান্ড–অস্ট্রেলিয়ার অ্যাশেজ লড়াই দেখা থেকে বঞ্চিত হবেন না ক্রিকেটপ্রেমীরা, সম্পর্কে সুতোয় টান পড়বে না দুই বোর্ডের, সর্বোপরি বিশাল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না ক্রিকেট অস্ট্রেলিয়াকে।

Reneta

অবশ্য পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলতে ইংল্যান্ড ক্রিকেটাররা কখনোই আপত্তি জানাননি। আপত্তির জায়গাটা ছিল কঠোর কোয়ারেন্টাইন বিধি ঘিরে। অজি বোর্ডের সঙ্গে দফায় দফায় চিঠি চালাচালি হচ্ছে ইসিবির। এই সপ্তাহের শেষ পর্যন্ত ইংল্যান্ড এন্ড ওয়েলস বোর্ডকে সিদ্ধান্তের সময় বেধে দিয়ে রেখেছেন রুট-বেয়ারস্টোরা।

আলোচনার শেষে নির্দিষ্ট সময়েই অ্যাশেজ মাঠে গড়ানোর ঘোষণা আসতে চলেছে বলে ইংলিশ মিডিয়ায় খবর। দ্য ডেইলি টেলিগ্রাফ সূত্রের বরাতে জানিয়েছে, সিরিজে নিয়মিত অধিনায়ক জো রুটকেই নেতৃত্বে পাবে ইংল্যান্ড। প্রথমসারির দলও পাবে ইসিবি। কেবল উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার এখনও সফরের সম্মতি জানাননি বলে উল্লেখ করেছে পত্রিকাটি।

বাটলার এতদিন পরিবার থেকে দূরে থাকতে ইচ্ছুক নন। মঈন আলিকে পাওয়া যাবে না তিনি আচমকাই কিছুদিন আগে টেস্ট ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়ে বসেছেন জন্য। বেন স্টোকস মানসিক অবসাদজনিত কারণে সবধরনের ক্রিকেট থেকে দূরে আছেন কয়েকমাস হল, তারও ফেরা নিয়ে আছে অনিশ্চয়তা। ওয়ানডে বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক স্টোকস দুয়ারে কড়া নাড়তে থাকা টি-টুয়েন্টি বিশ্বকাপেও খেলছেন না। সঙ্গে জফরা আর্চারের আছে গুরুতর চোট সমস্যা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজ-২০২১ইংল্যান্ডপেইনরুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতেও রাজি নিউজিল্যান্ড

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন আশরাফুল-নাফিসরা

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT