চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার হয়ে আর ‘খেলবেন না’ ওয়ার্নার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ন ৩১, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বল টেম্পারিং কেলেঙ্কাকারিতে অস্ট্রেলিয়া ক্রিকেটে ঝড় আরো বাড়ল। বল টেম্পারিং দায়ে এক বছর নিষিদ্ধ হয়েছেন অধিনায়ক স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফট। অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন তিনজনই। কিন্তু ক্ষমা চাওয়ার সবচেয়ে মর্মান্তিক খবর দিলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার হয়ে ভবিষ্যতে মাঠে নামার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন মারকুটে এই ওপেনার।

শনিবার এক সংবাদ সম্মেলনে অঝোরে কান্নাকাটি করেছেন ওয়ার্নার। দুদিন আগে সংবাদ সম্মেলনে নিজের অপরাধ স্বীকার করে কেঁদেছিলেন স্টিভ স্মিথ। তাদের মত কান্নাকাটি করেছেন ক্যামেরন বেনক্রফটও।

অস্ট্রেলিয়া ক্রিকেটের সদ্য সাবেক সহ-অধিনায়ক জানান, নিষেধাজ্ঞা কাটার পর তিনি অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নাও নামতে পারেন। তার বিরুদ্ধে সব অভিযোগ স্বীকার করে তিনি অস্ট্রেলিয় ক্রিকেটভক্তদের কাছে ক্ষমা চান। ওয়ার্নারের অনিশ্চিত ভবিষ্যতের খবর দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া এইউ।

সংবাদ সম্মেলনে ওয়ার্নার ক্রিকেট অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন কি না, এমন কোনো প্রশ্ন করা হয়নি। তবে তিনি আবার ক্রিকেট খেলবেন কি না, এই প্রশ্ন করলে আপাতত পরিবারের সঙ্গে সময় কাটানোর জানান। অনেক প্রশ্নেরই আবার কোনো উত্তর দেননি।

সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর এক টুইট বার্তায় ওয়ার্নার বলেন, অনেক প্রশ্নেরই জবাব দিতে পারিনি। আমি পরিস্থিতি বুঝতে পারছি। সময় মতো সব প্রশ্নের জবাব দিতে সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু এসবের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কিছু আনুষ্ঠানিকতা রয়েছে।

সংবাদ সম্মেলনে সব প্রশ্নের জবাব না দেওয়া প্রসঙ্গে টুইট বার্তায় তিনি বলেন, এখানে সব কিছু পরিষ্কার করে বলতে না পারায় আমি দুঃখিত। পরিবার এবং ক্রিকেটের প্রতি সম্মান রেখেই বলতে চাচ্ছি, সব কিছুর একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। যেটা আমাকে অনুসরণ করতে হবে।

Reneta

বল টেম্পারিং করে ধরা পড়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার পদ ছাড়তে বাধ্য হন। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে দুজনকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। আরেক হোতা বেনক্রফট নিষিদ্ধ হন ৯ মাসের জন্য।

আগামী দুই বছর অজি দলের অধিনায়ক বা সহ-অধিনায়কও হতে পারবেন না স্মিথ-ওয়ার্নার। বিলিয়ন ডলারের আইপিএল খেলার পথও বন্ধ হয়েছে তাদের। এই কেলেঙ্কারির মূল্য চোকাতে হচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটকেও। ইমেজ রক্ষায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় স্পন্সর থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ম্যাগেলান ফাইন্যান্সিয়াল গ্রুপ লিমিটেড।

টেম্পারিং কাণ্ডে স্মিথ, ওয়ার্নারের মতো অস্ট্রেলিয়ার প্রধান কোচ ড্যারেন লেহম্যানও পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। সাউথ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টেস্টই হবে অজিদের কোচ হিসেবে তার শেষ ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডেভিড ওয়ার্নারবল টেম্পারিংলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছি: ববি হাজ্জাজ

এপ্রিল ৩, ২০২৬

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬

স্থিতিশীল কাঁচাবাজার, তবে কমেনি সোনালি মুরগীর দাম

এপ্রিল ৩, ২০২৬

চলচ্চিত্র দিবসে এফডিসি গিয়ে কেন ‘বিব্রত’ হলেন ওমর সানী?

এপ্রিল ৩, ২০২৬

ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না: চীন

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT