চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার বনাঞ্চলে ভয়াবহ আগুনে নিহত ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ন ১০, নভেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় নিউ সাউথ ওয়েলস বনাঞ্চলে ভয়াবহ আগুনে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন চারজন। এছাড়া হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে উদ্বাস্তু জীবন পার করছেন।

বিবিসি জানায়, শনিবার আগুনের দ্বিতীয় দিনে জরুরি অবস্থা জারি করে স্থানীয় কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, দেড় শতাধিক বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, বর্তমানে প্রায় ১০০টি অগ্নিকাণ্ড মোকাবেলার জন্য ১,৩০০ ফায়ার সার্ভিসের সদস্য কাজ করছে। প্রয়োজনে সেনাবাহিনীকে আহ্বান জানানো হবে। আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একই সাথে কয়েকশ নাগরিক কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের ক্ষতিগ্রস্থ অঞ্চলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন।

মরিসন বলেন, যারা নিহত হয়েছেন তাদের জন্য আমরা ব্যথিত। আমার একমাত্র চিন্তা যারা জীবন হারিয়েছেন তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য। এখন ক্ষতিগ্রস্তদের সহায়তা করা আমাদের দায়িত্ব।

Reneta

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আগামী সপ্তাহ নাগাদ বনাঞ্চলের শতাধিক খণ্ড খণ্ড আগুন কিছুটা নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে। তবে আগামী তিন মাস অর্থাৎ গ্রীষ্মের সময়ে এই আগুনের প্রকোপ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণ অনিশ্চয়তার মুখে পড়তে হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াআগুননিউ সাউথ ওয়েলসবনাঞ্চল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নির্বাচনী দায়িত্বে পুলিশকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার নির্দেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT