চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার দিকে ধেয়ে আসছে সাইক্লোন ব্লেক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ন ০৭, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্লেক

অস্ট্রেলিয়ার পশ্চিমাংশের কাছাকাছি চলে এসেছে সাইক্লোন ব্লেক। ক্যাটেগরি ওয়ান ধরনের উপকূলীয় সাইক্লোন ব্লেক এক রাতের ভেতরে অস্ট্রেলিয়ার উপকূলে গিয়ে পৌঁছেছে। এর ফলে হুমকিতে পড়েছে উপকূলবর্তী এলাকাগুলো। এরই মধ্যে সেসব এলাকাগুলোতে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে।

ঘণ্টায় ৯ কিলোমিটার বেগে ধাবিত হওয়া সাইক্লোন ব্লেক বর্তমানে ব্রুমি থেকে ৩০ কিলোমিটার উত্তর উত্তরপশ্চিম এবং ডার্বি থেকে ১৭০ কিলোমিটার পশ্চিম দক্ষিণপশ্চিম দিকে রয়েছে। ধারণা করা হচ্ছে, সাইক্লোনটি ঘণ্টায় ৯৫ কিলোমিটার বেগের দমকা বাতাস নিয়ে আসবে আর কেন্দ্রে বাতাসের বেগ হবে ঘণ্টার ৬৫ কিলোমিটার।

সেখানকার সময় মঙ্গলবার সকালে ঘণ্টায় ১২৫ কিলোমিটার বেগের ধ্বংসাত্বক বাতাস বিগল বে এবং বিদ্যাডাঙ্গাতে আঘাত হানতে পারে। তবে উপকূলীয় সাইক্লোন ব্লেক মাটির সংস্পর্শে গিয়ে দুর্বল হয়ে পড়েছে। এখন সেটি দক্ষিণের দিকে সরে যাবে। ধীরে ধীরে উপকূল থেকেও বেশ দূরে চলে যাবে। এমনটাই জানিয়েছে সেখানকার আবহাওয়া অধিদপ্তর।

আজ পুরো সাইক্লোনটি দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে সরে যাবে এবং উপকূলের কাছাকাছি থাকবে। সাইক্লোনকে সামনে রেখে ইয়োলো এলার্ট জারি করা হয়েছে বিদ্যাডাঙ্গার কেপ লাভেক এলাকার মানুষ ও আশেপাশের এলাকার জন্য।

বিদ্যাডাঙ্গা ও ব্রুমে এলাকার বাসিন্দাদের পদক্ষেপ নিতে এবং সাইক্লোন থেকে বাঁচতে প্রস্তুতি নিতে বলা হয়েছে।  সেখানকার আবহাওয়া অধিদপ্তর থেকে আরো জানানো হয়েছে দমকা বাতাস মঙ্গলবার বা বুধবার সকালে ওয়াল্লাল ডাউন এবং ডি গ্রেতে ছড়িয়ে পড়তে পারে।

সাইক্লোনটির প্রভাবে মঙ্গলবার অস্ট্রেলিয়ার পিলবারা ও ফার সাউথওয়েস্টার্ন কিম্বারলি এলাকাতেও ভারী বৃষ্টি হতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াউপকূল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-২ আসনে জামায়াত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT