অস্কারের জন্য তিনি মনোনয়ন পেয়েছিলেন ছয়বার। কখনো পুরস্কার জিততে পারেননি। শেষ পর্যন্ত তিনি অস্কার জিতেছেন। গত বছর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবির নাম ছিল ‘রেভেন্যান্ট’। প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষের সম্পর্ক কেমন হওয়া উচিত, তা নিয়ে এই চলচ্চিত্র। পুরস্কার নেওয়ার পর তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন একটি বাস্তব ঘটনা। এটি এখন ঘটছে।’
এবার অস্কার অনুষ্ঠানের মঞ্চে থাকছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। অভিনেতা হিসেবে নন, গুরু দায়িত্ব পড়েছে তার কাঁধে। ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি। এরই মধ্যে আয়োজক কর্তৃপক্ষ তার নাম নিশ্চিত করেছে। ২৬ ফেব্রুয়ারি হলিউডের বিখ্যাত ডলবি থিয়েটারে বসছে অস্কারের ৮৯তম আসর।
তবে ডিক্যাপ্রিও পুরো অনুষ্ঠান একাই সঞ্চালনা করছেন না। অস্কারের রীতি অনুযায়ী অস্কারজয়ী সাবেক তারকাদের মধ্য থেকে থাকছেন সঞ্চালনায়। ডিক্যাপ্রিওসহ থাকছেন আরও চার অস্কারজয়ী। এর মধ্যে মার্কিন অভিনেত্রী ব্রি লারসনের নামও আছে। তারা দুজন আসরের প্রথম অংশের সঞ্চালনা করবেন। ইনডিপেন্ডেন্ট।








