চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের আশা ছেড়ে দিয়েছি: রোমান

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
১১:৪২ পূর্বাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

নিহত মেহেরুন রুনির ছোট ভাই নওশের আলম রোমান বলেন, সাগর-রুনির হত্যাকাণ্ডের বিচারের আশা ছেড়ে দিয়েছি। যদি কখনো বিচার সম্ভব হয় সেটি হবে অলৌকিকভাবে। কারণ হ্ত্যাকাণ্ডের সঙ্গে প্রভাবশালী কেউ জড়িত রয়েছে, আর না হয় তদন্তকারী সংস্থার ব্যর্থতা রয়েছে। গত পাঁচ বছরে এই মামলার তদন্তকারী সংস্থা আদালতে কোনো প্রতিবেদন দাখিল করেনি, সেকারণে দীর্ঘ পাঁচবছরেও আমরা বিচার পাইনি।

খুব সহজে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হবে বলে আশা করেন না রোমান । শনিবার সকালে সাগর-রুনির কবর জিয়ারত করতে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।

সকাল ১০টা ২৫ মিনিটে সাগর-রুনির একমাত্র ছেলে মেঘ তার বাবা -মায়ের কবর জিয়ারত করতে যান। মেঘের সঙ্গে ছিলেন তার দুই মামা রোমান ও নওজেশ আলম।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। নির্মম ও আলোচিত ওই হত্যাকাণ্ডের পর ৪৮ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারের আশ্বাস থাকলেও তা আর হয়ে ওঠেনি।

বছর ঘুরে ১১ ফেব্রুয়ারি আসার আগে ও পরে গণমাধ্যমে কিছু শিরোনাম হয় মামলার তদন্ত কার্যক্রম সর্ম্পকে, এরপরে আবার তা চাপা পড়ে যায়। এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৪৬টি ধার্য তারিখ অতিবাহিত হয়েছে।

সর্বশেষ ২১ মার্চ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। সাগর-রুনি পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে হতাশ। ধীরে ধীরে নিষ্ঠুর বাস্তবতার সাথে নিজেদের মানিয়ে নিতে চেষ্টা করছেন তারা।

Reneta

ছবি: শাকিব উল ইসলাম

Jui  Banner Campaign
ট্যাগ: সাগর-রুনিসাগর-রুনি হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT