চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলৌকিকতার দিকে তাকিয়ে বার্সা, উৎসবের প্রস্তুতি রিয়ালে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ন ২০, মে ২০১৭
স্পোর্টস
A A
বিদায় বেলাটা কী রঙ্গীন হবে এনরিকের?

বিদায় বেলাটা কী রঙ্গীন হবে এনরিকের?

শেষ মুহূর্তের জন্য সমস্ত নাটকীয়তা জমিয়ে রেখেছে লা লিগা। লিগে ম্যাচ বাকী মাত্র একটি। শিরোপার নিষ্পত্তি হয়নি এখনও। ৩৩তম লিগ শিরোপা ঘরে তুলতে রিয়াল মাদ্রিদের দরকার মাত্র ১ পয়েন্ট। আর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার এইবারের বিপক্ষে শুধু ম্যাচ জিতলেই চলবে না, কামনা করতে হবে মালাগার বিপক্ষে যেন হার দেখে রিয়াল। লুইস এনরিকে কিন্তু আশা ছাড়ছেন না। বার্সা কোচের বিশ্বাস শেষ পর্যন্ত ভাগ্যদেবী হাসবেন তাদের দিকে।

রোববার চালকের আসনে বসেই মালাগার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সমান ৩৭ ম্যাচ খেলে ৯০ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে তিন পয়েন্টে এগিয়ে আছে জিনেদিন জিদানের শিষ্যরা। শেষ ম্যাচে জয় পেলে তো কথাই নেই, ড্র করলেও শিরোপা নিজেদের করে নেবে তারা। ২০১২ সালের পর প্রথম লিগ শিরোপা জয়ের এই আনন্দকে উৎসবে রূপ দিতে প্রস্তুত হচ্ছে লস ব্লাঙ্কোসরা।

চোটের কারণে দলের বাইরে গ্যারেথ বেল এবং পেপে। এমনিতে আর কোন সমস্যা নেই। দুর্দান্ত ফর্মে আছেন সবাই। বলা হচ্ছে রিয়ালের সাইড বেঞ্চের দলও বিশ্বের যেকোনো ক্লাবের চেয়ে সেরা। মোরাতা, লুকাস ভাসকুয়েজ, মার্কো আসেনসিওরা সুযোগ পেলেই আগুন ঝরাচ্ছেন। আর মূল একাদশের খেলোয়াড়দের অবস্থা সহজেই অনুমেয়। রোনালদো, বেনজেমারা সামনে যে দলকেই পাচ্ছেন উড়িয়ে দিচ্ছেন। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার এবং সেমিফাইনাল মিলিয়ে দশ গোল করেছেন রোনালদো। লিগে সেল্টা ভিগোর বিপক্ষে সর্বশেষ ম্যাচে আছে জোড়া গোলও।

এমন দলের বিপক্ষে নিজেদের মাঠে জ্বলে উঠতে পারবে মালাগা? আন্দালুসিয়ান ক্লাবটি পারুক না পারুক, নিজেদের কাজ ঠিকঠাক সেরে রাখতে চান এনরিকে। ন্যু ক্যাম্পে বার্সার হয়ে তার শেষ ম্যাচে এইবারকে হারিয়ে তিন পয়েন্ট পাওয়াটাই জরুরি মনে করেন মেসি-নেইমারদের কোচ, ‘এইবারকে হারানোই এখন আমাদের মূল কাজ। যদি লিগ জিততে পারি তাহলে তা হবে অসাধারণ। আর না পারলে শিরোপাজয়ীদের অভিনন্দন জানাবো কারণ পেশাদারিত্বের বিবেচনায় তাইতো হওয়া উচিত।’

এইবারের বিপক্ষে ম্যাচটা মেসিদের জন্যও বিশেষ আবেগের। শেষবারের মত বার্সার কোচ হয়ে কাতালানদের ডাগআউটে বসতে যাচ্ছেন এনরিকে। তাই তাকে জয় উপহার দিয়ে বিদায় জানাতে নিশ্চয়ই প্রস্তুত মেসি-নেইমার-সুয়ারেজরা! আবেগে ভাসছেন এনরিকে নিজেও। বিদায় কালে সবাইকে কৃতজ্ঞতা জানালেন হৃদয় থেকে, ‘সত্যিই অসাধারণ একটা সময় কাটিয়েছি এখানে। সবাইকে ধন্যবাদ। আমি কিন্তু একবারেই বিদায় নিচ্ছি না। পরের মৌসুম থেকে সমর্থকদের আসন আমাকে ঠিকই দেখতে পাবেন।’

Jui  Banner Campaign
ট্যাগ: স্প্যানিশ লা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘কিস ডে’: ভালোবাসা প্রকাশে সম্মান ও বোঝাপড়ার বার্তা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসব বাহন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে দুই দশক পর সরকার গঠনের পথে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর যারা বিজয়ী হলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির জয়ে পর্তুগাল বিএনপির উল্লাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT