রিও অলিম্পিকের দশম দিন শেষেও পদক জয়ের তালিকার শীর্ষে এখনো যুক্তরাষ্ট্র। হাড্ডাহাড্ডি লড়াইয়ে চীনকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছে ব্রিটেন। ২৬টি স্বর্ণসহ ৭২টি পদক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে পরিস্কার ব্যবধান রেখে শীর্ষ স্থানে আছে যুক্তরাষ্ট্র।
ব্রিটেন ১৬টি স্বর্ণ পদকসহ ৪১টি পদক পেয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। ১৫ স্বর্ণ পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীন। তবে চীনের মোট পদক ৪৬ টি। রৌপ্য কম পেলেও মোট পদক প্রাপ্তিতে ব্রিটিশদের তুলনায় এগিয়ে চীনারা। এর পরের স্থানগুলো দখল করে আছে রাশিয়া, ইটালি, জার্মানি, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া ও সাউথ কোরিয়া।








