চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিক গেমসেও জিকা ভাইরাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ পূর্বাহ্ন ২৪, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

চলতি বছরের আগস্টের ৫ তারিখ থেকে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী অলিম্পিক গেমস।তবে অলিম্পিকের এই সাজ সাজ রব যেন এখন পরিণিত হয়েছে অন্ধকারে। কারণ মশাবাহিত আলোচিত রোগ জিকা ভাইরাস।

তবে অলিম্পিক গেমস যেন কোন প্রকার প্রাণ না হারায়, সেই জন্য রিও ডি জেনেরিও কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা।

তারা বলছে এ বছরেই অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক গেমসকে জিকা ভাইরাস মুক্ত রাখতে চার মাস আগে থেকেই মশার বিস্তারের এলাকাগুলো পরীক্ষা করা হবে।খেলা চলা কালীন প্রতিদিন সেসব এলাকা ধোয়ামোছার কাজ করা হবে।তবে মশা নিধনকারী কোন ওষুধ ছিটানোর বিষয়টি পরিস্থিতি অনুযায়ী করা হবে।কারণ কর্তৃপক্ষ মনে করছে এতে করে খেলোয়াড় ও দর্শক যারা আসবেন তাদের স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে।

তবে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করে বলছেন খেলাটি যেখানে হবে সেটা অপেক্ষাকৃত ঠাণ্ডা এবং আগস্ট মাসে অলিম্পিক হবে যখন মশা বা মশা বাহিত রোগের প্রকোপ খুব একটা দেখা যায় না।

মাত্র কয়েক দিন আগেই মহিলাদের প্রতি আপাতত সন্তান ধারণ না করার জন্য আহ্বান জানিয়েছেন এল সালভেদরের স্বাস্থ্য উপমন্ত্রী এডুয়ার্ডো এসপিনেজো।

মশা বাহিত এই ভাইরাস গর্ভবতী মায়েদের শরীরে ঢুকতে পারলে তা গর্ভস্থ ভ্রূণকে আক্রমণ করে বলে মনে করা হচ্ছে।

Reneta

এছাড়াও কর্তৃপক্ষ গর্ভকালীন অবস্থায় মায়েদের অলিম্পিক গেমসে আসার নিষেধাজ্ঞা আরোপ করেছে।

চলতি বছর ব্রাজিলের ২৬টি রাজ্যের ১৮টিতে সনাক্ত হয়েছে। অপূর্ণাঙ্গ মাথার শিশুর জন্মের সাথে জিকা ভাইরাসের সম্পর্ক রয়েছে। ভাইরাসটির কারণে শিশুর মস্তিস্ক ছোট্ট আকৃতির এবং বুদ্ধিমত্তা বাধাগ্রস্ত হয়।

ব্রাজিল সরকারের হিসেব মতে, চলতি বছর ব্রাজিলে এ ধরনের ৭৩৯টি শিশু সনাক্ত করা হয়েছে। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ১৪৭।

Jui  Banner Campaign
ট্যাগ: জিকা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT